Dhaka ০৮:৩৫ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ট্রেনের টিকিট কালোবাজারি বিরোধী বিশেষ অভিযানে হাওর এক্সপ্রেস ট্রেনের এক স্টুয়ার্ডকে গ্রেফতার করেছে ময়মনসিংহ রেলওয়ে পুলিশ

  • প্রকাশ : ০২:৫২:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

মোঃ জিল্লুর রহমান:   ট্রেনের টিকিট কালোবাজারি বিরোধী বিশেষ অভিযানে হাওর এক্সপ্রেস ট্রেনের এক স্টুয়ার্ডকে গ্রেফতার করেছে ময়মনসিংহ রেলওয়ে পুলিশ। এ সময় তার কাছ থেকে বিভিন্ন তারিখের ১৬ আসনের চারটি টিকিট ও একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

ময়মনসিংহ রেলওয়ে পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল আনুমানিক ১০টা ৫০ মিনিটে ময়মনসিংহ রেলওয়ে স্টেশনে ডিউটিরত পুলিশ সদস্যরা টিকিট কালোবাজারি বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানে মোহনগঞ্জ থেকে ঢাকাগামী আন্তঃনগর হাওর এক্সপ্রেস ট্রেনের স্টুয়ার্ড মানিক (৩০) কে হাতেনাতে গ্রেফতার করা হয়।পুলিশ জানায়, গ্রেফতারকৃত স্টুয়ার্ড মানিকের কাছ থেকে বিভিন্ন তারিখের ১৬ আসনের মোট চারটি ট্রেন টিকিট এবং টিকিট কালোবাজারিতে ব্যবহৃত একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেছেন যে, অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে ট্রেনের টিকিট সংগ্রহ করে তা আগ্রহী যাত্রীদের কাছে অধিক মূল্যে বিক্রি করতেন।

এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে রেলওয়ে পুলিশ।

Share!
ট্যাগ :
সম্পাদকঃ টি·এ·কে আজাদ।

জনপ্রিয় সংবাদ

স্বচ্ছ,গতিশীলও জনমুখী বিচার ব্যবস্থা হয়েছে :আইনমন্ত্রী

বাগমারায় আদম ব্যবসায়ীর খপ্পরে সর্বশান্ত তিনটি পরিবার

ট্রেনের টিকিট কালোবাজারি বিরোধী বিশেষ অভিযানে হাওর এক্সপ্রেস ট্রেনের এক স্টুয়ার্ডকে গ্রেফতার করেছে ময়মনসিংহ রেলওয়ে পুলিশ

প্রকাশ : ০২:৫২:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬