Dhaka ০৯:৪৮ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আয়োজিত রেল শ্রমিক দলের সমাবেশ সফল করার লক্ষ্যে

  • প্রকাশ : ০১:৪৫:৪৬ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫
  • ১১ বার পড়া হয়েছে

মোঃ জিল্লুর রহমান:   বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আয়োজিত সমাবেশ সফল করার লক্ষ্যে গতকাল মঙ্গলবার রেল শ্রমিক দলের ঢাকাস্থ নেতৃবৃন্দের সমন্বয়ে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ১১ জোড়া বিশেষ ট্রেনসহ নিয়মিত পরিচালিত ট্রেনসমূহ নির্বিঘ্নে চলাচল নিশ্চিত করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় সিদ্ধান্ত অনুযায়ী, বাংলাদেশ রেলওয়ের ঢাকা অঞ্চলের লোকোশেড, ক্যারেজ, ট্রাফিক, সিগন্যাল ও ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের নেতৃবৃন্দ কর্মস্থলে সার্বক্ষণিক অবস্থান করে সংশ্লিষ্ট কর্মচারীদের সহযোগিতা করবেন। এ সিদ্ধান্তের আলোকে ২৫ ডিসেম্বর সরকারি ছুটির দিন থাকা সত্ত্বেও ঢাকা লোকো কারখানার নেতৃবৃন্দকে ঢাকার লোকোশেডে কর্মরত কর্মচারীদের সহযোগিতার জন্য উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে।এছাড়া ঢাকা থেকে টঙ্গী পর্যন্ত অঞ্চলের প্রতিটি গুরুত্বপূর্ণ স্থানে দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দকে ট্রেন পরিচালনার সঙ্গে সরাসরি সম্পৃক্ত থেকে দায়িত্ব পালনের নির্দেশনা দেওয়া হয়েছে।

সভা শেষে ইমরুল কায়েস পলাশ, এজিএস, রেল শ্রমিক দল ও সদস্য, ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক দল—নেতাকর্মীদের উদ্দেশে বিশেষ নির্দেশনা দেন। তিনি সাংগঠনিক শৃঙ্খলা বজায় রেখে গৃহীত সিদ্ধান্তসমূহ যথাযথভাবে বাস্তবায়নের আহ্বান জানান।

Share!
ট্যাগ :
সম্পাদকঃ টি·এ·কে আজাদ।

জনপ্রিয় সংবাদ

স্বচ্ছ,গতিশীলও জনমুখী বিচার ব্যবস্থা হয়েছে :আইনমন্ত্রী

বাগমারায় আদম ব্যবসায়ীর খপ্পরে সর্বশান্ত তিনটি পরিবার

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আয়োজিত রেল শ্রমিক দলের সমাবেশ সফল করার লক্ষ্যে

প্রকাশ : ০১:৪৫:৪৬ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫