Dhaka ০৯:৫০ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

গাইবান্ধার গেবিন্দগঞ্জের শালামারা স্টেশন এলাকার একটি অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনে ধাক্কায় দুমড়েমুচড়ে গেছে ট্রলি

  • প্রকাশ : ০১:১৫:৩২ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫
  • ১৩ বার পড়া হয়েছে

মোঃ জিল্লুর রহমান: গাইবান্ধার গেবিন্দগঞ্জের শালামারা স্টেশন এলাকার একটি অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনে ধাক্কায় দুমড়েমুচড়ে গেছে ট্রলি। তবে এই দুর্ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

শুক্রবার (২৬ ডিসেম্বর) বেলা সাড়ে ১২টার দিলে এই ঘটনা ঘটে। শালমারা ইউপি সদস্য বক্কর মিয়া দুর্ঘটনার বিষয়টি বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বেলা সাড়ে ১২টার দিকে অরক্ষিত ওই রেলক্রসিং দিয়ে ইটবোঝাই একটি পাওয়ার ট্রলি পারাপার হওয়ার হচ্ছিল। এসময় বুড়িমারি থেকে সান্তাহার গামী ‘করতোয়া এক্সপ্রেস’ ট্রেনটি কাছাকাছি চলে আসে। তবে রেললাইনের ওপর ট্রলি দেখতে পেয়ে ওই ট্রেনের চালক গতি কমাতে সক্ষম হলেও ট্রেনটি গিয়ে ট্রলিতে ধাক্কা দেয়। এতে ট্রলিটি দুমড়েমুচড়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। সর্বশেষ ট্রলিটি রেললাইন থেকে সরিয়ে ট্রেনটি আবারও গন্তব্যে রওনা দেয়। এই দুর্ঘটনায় কোনো হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি। তবে যাত্রীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

বোনার পাড়া রেলওয়ে থানার (জিআরপি) ওসি কামাল উদ্দীন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে। এই দুর্ঘটনায় কেউ হতাহত হয়নি। বর্তমানে ট্রেন চলাচল স্বাভাবিক আছে।

Share!
ট্যাগ :
সম্পাদকঃ টি·এ·কে আজাদ।

জনপ্রিয় সংবাদ

স্বচ্ছ,গতিশীলও জনমুখী বিচার ব্যবস্থা হয়েছে :আইনমন্ত্রী

বাগমারায় আদম ব্যবসায়ীর খপ্পরে সর্বশান্ত তিনটি পরিবার

গাইবান্ধার গেবিন্দগঞ্জের শালামারা স্টেশন এলাকার একটি অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনে ধাক্কায় দুমড়েমুচড়ে গেছে ট্রলি

প্রকাশ : ০১:১৫:৩২ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫