Dhaka ০৯:৪৭ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

এডিবির সঙ্গে ৬৮৮ মিলিয়ন ডলারের ঋণচুক্তি স্বাক্ষর, চট্টগ্রাম–দোহাজারী রেলপথ ডুয়েল গেজে রূপান্তরে

  • প্রকাশ : ০২:০৮:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫
  • ১২ বার পড়া হয়েছে

মোঃ জিল্লুর রহমান:  চট্টগ্রাম–দোহাজারী মিটার গেজ রেলপথকে ডুয়েল গেজ রেলপথে রূপান্তরের লক্ষ্যে বাংলাদেশ সরকার ও এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)-এর মধ্যে ৬৮৮ মিলিয়ন মার্কিন ডলারের ঋণচুক্তি স্বাক্ষরিত হয়েছে। সোমবার ঢাকায় এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাংলাদেশ সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মোঃ শাহরিয়ার কাদের ছিদ্দিকী এবং এডিবির পক্ষে বাংলাদেশ আবাসিক মিশনের কান্ট্রি ডিরেক্টর Hoe Yun Jeong স্বাক্ষর করেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাংলাদেশ সরকার ও এডিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।রেলপথ মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ রেলওয়ে কর্তৃক বাস্তবায়নাধীন এ প্রকল্পের আওতায় চট্টগ্রাম–দোহাজারী অংশের (পাহাড়তলী–চট্টগ্রামসহ) মোট ৫২ কিলোমিটার মিটার গেজ রেলপথকে ডুয়েল গেজে রূপান্তর করা হবে। প্রকল্প ঋণটি ৫ বছরের গ্রেস পিরিয়ডসহ ২৫ বছরে পরিশোধযোগ্য।প্রকল্প বাস্তবায়নের ফলে নির্মাণাধীন দোহাজারী–কক্সবাজার রেল করিডোরের সঙ্গে ঢাকা–চট্টগ্রাম রেল করিডোরের সরাসরি সংযোগ স্থাপিত হবে। এর মাধ্যমে রাজধানী ঢাকা ও পর্যটন নগরী কক্সবাজারের মধ্যে নিরবচ্ছিন্ন রেলসেবা চালু করা সম্ভব হবে।

এছাড়া প্রকল্পের আওতায় ব্রড গেজ (বিজি) ও মিটার গেজ (এমজি) ট্রেনের ডিজাইন গতিসীমা যথাক্রমে ১২০ কিলোমিটার ও ১০০ কিলোমিটার প্রতি ঘণ্টায় উন্নীত করা হবে। অপারেশনাল গতিসীমা বাড়িয়ে বিজি ট্রেনের জন্য ১০০ কিলোমিটার এবং এমজি ট্রেনের জন্য ৮০ কিলোমিটার প্রতি ঘণ্টা নির্ধারণ করা হবে।

রেল যোগাযোগের ক্রমবর্ধমান চাহিদা পূরণে পুরাতন লোকোমোটিভ প্রতিস্থাপনের লক্ষ্যে প্রয়োজনীয় যন্ত্রাংশ ও সরঞ্জামসহ ৩০টি নতুন মিটার গেজ ডিজেল–ইলেকট্রিক লোকোমোটিভ সংগ্রহের ব্যবস্থাও রাখা হয়েছে।সংশ্লিষ্টরা মনে করছেন, এ প্রকল্প বাস্তবায়িত হলে দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে রেল যোগাযোগ আরও আধুনিক, দ্রুত ও নির্ভরযোগ্য হবে এবং পর্যটন ও অর্থনৈতিক কর্মকাণ্ডে নতুন গতি সঞ্চার হবে।

Share!
ট্যাগ :
সম্পাদকঃ টি·এ·কে আজাদ।

জনপ্রিয় সংবাদ

স্বচ্ছ,গতিশীলও জনমুখী বিচার ব্যবস্থা হয়েছে :আইনমন্ত্রী

বাগমারায় আদম ব্যবসায়ীর খপ্পরে সর্বশান্ত তিনটি পরিবার

এডিবির সঙ্গে ৬৮৮ মিলিয়ন ডলারের ঋণচুক্তি স্বাক্ষর, চট্টগ্রাম–দোহাজারী রেলপথ ডুয়েল গেজে রূপান্তরে

প্রকাশ : ০২:০৮:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫