১১:০২ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

স্কুলে ভর্তি আবেদনের তারিখ ঘোষণা, গত কয়েক বছরের ধারাবাহিকতায় এবারও লটারিতে

  • প্রকাশ : ০১:৪০:৪৬ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫
  • ৫ বার পড়া হয়েছে
মোঃ কবির হোসেন:   গত কয়েক বছরের ধারাবাহিকতায় এবারও লটারির মাধ্যমে সরকারি-বেসরকারি মাধ্যমিক স্কুলে নতুন শিক্ষাবর্ষে ভর্তি করা হবে। ২১ নভেম্বর থেকে শিক্ষার্থীরা স্কুলগুলোতে ভর্তির আবেদন করতে পারবে, চলবে ৫ ডিসেম্বর পর্যন্ত। আর ১৪ ডিসেম্বর ডিজিটাল লটারি আয়োজনের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে।

সোমবার (১০ নভেম্বর) ঢাকা মহানগর ভর্তি কমিটির সভা শেষে বিকেলে এসব সিদ্ধান্ত জানান ঢাকা মহানগর ভর্তি কমিটির সদস্য এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ভর্তি মাধ্যমিক শাখার পরিচালক অধ্যাপক খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল।

আগে প্রথম শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির জন্য পরীক্ষা না নিয়ে লটারি হত। করোনাভাইরাস মহামারির কারণে ২০২১ শিক্ষাবর্ষে সব শ্রেণিতেই শিক্ষার্থী ভর্তিতে লটারি শুরু হয়।

Share!
ট্যাগ :
সম্পাদকঃ টি·এ·কে আজাদ।

জনপ্রিয় সংবাদ

স্বচ্ছ,গতিশীলও জনমুখী বিচার ব্যবস্থা হয়েছে :আইনমন্ত্রী

দেশের আন্তঃনগর ট্রেনে স্টারলিংক ইন্টারনেট চালুর উদ্যোগ, বাস-ফেরিতেও চালুর পরিকল্পনা

স্কুলে ভর্তি আবেদনের তারিখ ঘোষণা, গত কয়েক বছরের ধারাবাহিকতায় এবারও লটারিতে

প্রকাশ : ০১:৪০:৪৬ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫