০৩:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রার্থী হওয়ার গুঞ্জন মীর স্নিগ্ধর ঢাকা-১৮ আসন থেকে

  • প্রকাশ : ০১:৫১:২২ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫
  • ২ বার পড়া হয়েছে
মোঃ কবির হোসেন:   জুলাই অভ্যুত্থানে শহীদ মীর মুগ্ধর ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ আনুষ্ঠানিকভাবে বিএনপির প্রাথমিক সদস্যপদ সংগ্রহ করেছেন। মঙ্গলবার (৪ নভেম্বর) রাতে প্রাথমিক সদস্যপদ গ্রহণের সময় ভার্চুয়ালি যুক্ত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

একইসঙ্গে গুঞ্জন উঠেছে, তিনি ঢাকা-১৮ আসন থেকে দলের মনোনয়ন পেতে পারেন। এ আসনটির প্রার্থী এখনো পর্যন্ত ঘোষণা করেনি বিএনপি।

জুলাই অভ্যুত্থানের পর থেকে মীর মুগ্ধর পরিবার দেশজুড়ে আলোচনায় রয়েছে।

সোমবার বিএনপি ২৩৭টি আসনে তাদের প্রার্থীদের নাম ঘোষণা করলেও ৬৩টি আসন ফাঁকা রেখেছে। এর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একটি আসন হলো ঢাকা-১৮। বিভিন্ন মহলে গুঞ্জন উঠেছে এই আসনটি থেকেই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধকে দলীয় মনোনয়ন দেওয়া হতে পারে।

স্নিগ্ধকে এই আসনে মনোনয়ন দেওয়া হলে তা তরুণ ভোটার এবং জুলাই অভ্যুত্থানের চেতনায় উদ্বুদ্ধ জনগোষ্ঠীর মধ্যে ইতিবাচক প্রভাব ফেলতে পারে বলে মনে করছে দলের হাইকমান্ড। বিএনপি এখনো আনুষ্ঠানিকভাবে ঢাকা-১৮ আসনের প্রার্থীর নাম ঘোষণা না করায়, স্নিগ্ধর মনোনয়নের গুঞ্জন আরো জোরালো হচ্ছে।

Share!
ট্যাগ :
সম্পাদকঃ টি·এ·কে আজাদ।

জনপ্রিয় সংবাদ

স্বচ্ছ,গতিশীলও জনমুখী বিচার ব্যবস্থা হয়েছে :আইনমন্ত্রী

দেশের আন্তঃনগর ট্রেনে স্টারলিংক ইন্টারনেট চালুর উদ্যোগ, বাস-ফেরিতেও চালুর পরিকল্পনা

প্রার্থী হওয়ার গুঞ্জন মীর স্নিগ্ধর ঢাকা-১৮ আসন থেকে

প্রকাশ : ০১:৫১:২২ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫