১১:০২ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

লাগামহীনভাবে বেড়েছে শিশুখাদ্যের দাম

  • প্রকাশ : ০১:৩৫:৪২ অপরাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫
  • ৭ বার পড়া হয়েছে
লাগামহীনভাবে বেড়েছে শিশুখাদ্যের দাম। ছয় মাসের ব্যবধানে গুঁড়ো দুধ ‘কাউ অ্যান্ড গেট’ ও হরলিক্সের কৌটাপ্রতি ১৪০ থেকে ৮০০ টাকা বেড়েছে। এতে অভিভাবকদের ভোগান্তির পাশাপশি শিশুদের পুষ্টি নিশ্চিত করা কঠিন হয়ে পড়েছে। তবে এবারই প্রথম নয়, প্রতি বছর শিশুখাদ্যের দাম বাড়ছে।

কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) ভাইস প্রেসিডেন্ট এস এম নাজের হোসাইন বলেন, সরকারের বাজার নিয়ন্ত্রণ করার সদিচ্ছা আছে কি না তা নিয়েই প্রশ্ন থেকে যায়। আগে কিছু কিছু অভিযান হলেও আইন অনুযায়ী অপরাধী শাস্তির আওতায় আসেনি।

বাজার ঘুরে দেখা যায়, সব থেকে কম দাম হরলিক্সের।

মহাখালী এলাকার বাসিন্দা ও বেসরকারি চাকরিজীবী নাজমুল হোসেন বলেন, স্বল্প আয়ে সংসার চালানো যায় না। মাসের শেষের দিকে ঋণ করা এখন বাধ্যতামূলক হয়ে পড়েছে। এর মধ্যে বাসায় তিন বছরের বাচ্চা রয়েছে। পারিবারিক খাবার পছন্দ না করায় পুষ্টিবিদের পরামর্শে বাজারের কৌটাজাত খাবার দিতে হয়। গত এক বছর এসব খাবারের দাম বৃদ্ধি যেন নিয়ম হয়ে দাঁড়িয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুষ্টি ও খাদ্যবিজ্ঞান ইনস্টিটিউটের অধ্যাপক ড. আবু তোরাব মো. আবদুর রহিম বলেন, ‘আমদানিকৃত শিশুখাদ্যের মূল্যবৃদ্ধি উচ্চবিত্ত ও উচ্চমধ্যবিত্তদের কোনো সমস্যা হওয়ার কথা নয়। যদিও মধ্যবিত্ত ও নিম্নবিত্তদের ক্রয়ক্ষমতা কমেছে। দেশে দারিদ্র্য বেড়েছে। যেটি সরকারের ব্যর্থতা। তবে নিম্নবিত্তদের ভোগ করার ক্ষমতা নিম্নস্তরে নেমেছে।

এতে কেবল শিশু না, পরিবারের প্রত্যেক সদস্য পুষ্টিহীনতার ভুক্তভোগী। সমাজে অভুক্ততা যত বাড়ছে সামাজিক কলহ তত বেশি বাড়ছে। শিশুরা পুষ্টিহীনভাবে বেড়ে উঠে দীর্ঘমেয়াদি সমস্যার সম্মখীন হবে।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পরিচালক (যুগ্ম সচিব) আবদুল জলিল বলেন, বাজার স্থিতিশীল রাখতে আমরা নিয়মিত অভিযান করে থাকি। এতে সরকার নির্ধারণ করা মূল্য অতিক্রম করলে ব্যবসায়ীদের শাস্তির আওতায় আনি। কিন্তু ভোক্তা আইনে আমদানিকৃত পণ্যে অতিরিক্ত দামে বিক্রি করলে আমাদের কিছু করার থাকে না। তবে আমদানিকৃত পণ্যে এনবিআর মূল্য নির্ধারণ করলে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আমাদের আপত্তি থাকে না।

Share!
ট্যাগ :
সম্পাদকঃ টি·এ·কে আজাদ।

জনপ্রিয় সংবাদ

স্বচ্ছ,গতিশীলও জনমুখী বিচার ব্যবস্থা হয়েছে :আইনমন্ত্রী

দেশের আন্তঃনগর ট্রেনে স্টারলিংক ইন্টারনেট চালুর উদ্যোগ, বাস-ফেরিতেও চালুর পরিকল্পনা

লাগামহীনভাবে বেড়েছে শিশুখাদ্যের দাম

প্রকাশ : ০১:৩৫:৪২ অপরাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫