বাগমারা প্রতিনিধিঃ গাজীপুরের চৌরাস্তায় দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার স্টাফ রিপোটার সাংবাদিক আসাদুজ্জামান তুহিন কে প্রকাশ্যে হত্যার প্রতিবাদে ও হত্যা কারীদের বিচারের দাবীতে রাজশাহীর বাগমারা উপজেলার জিরো পয়েন্ট ও নিউমার্কেট এর সামনে বাগমারা প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিকদের মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
শনিবার (৯ই আগস্ট ২০২৫) বিকাল ৩ টায় ভবানীগঞ্জ জিরো পয়েন্ট ও নিউমার্কেটের সামনে বাগমারা প্রেসক্লাব সহ সকল সাংবাদিক সংগঠন ও কর্মরত সকল সাংবাদিকদের সমন্বয়ে সাংবাদিক তুহিন কে হত্যার প্রতিবাদে ও হত্যা কারীদের দ্রুত বিচারের দাবীতে ঘন্টাব্যাপী মানব বন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
উক্ত মানববন্ধন ও সমাবেশে প্রেস ক্লাবের সভাপতি মোঃ রাশেদুল হক ফিরোজ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ হেলাল উর্দ্দিন এর পরিচালনায় মানববন্ধন ও সমাবেশে উপস্তিত ছিলেন, মোঃ আফাজ্জল হোসেন, মোঃ ইউসুফ আলী সরকার, মোঃ আলতাফ হোসেন. আবু বাক্কার সুজন, আকবর আলী, আলমগীর হোসেন, আঃ মতিন -সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ প্রমুখ।
মানববন্ধন ও সমাবেশে বক্তারা বলেন, দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার গাজীপুর জেলা স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিন স্থানীয় চাঁদাবাজদের কর্মকাণ্ড নিয়ে দুপুরে লাইভ করার পরপরই গাজীপুরের জয়দেবপুর চৌরাস্তা মোড়ে সন্ত্রাসীরা নৃশংসভাবে হত্যা করে। ন্যাক্কারজনক এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। পাশাপাশি ঘটনার সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির জোড় দাবি জানান।
সভায় বক্তারা আরো বলেন, সাংবাদিকদের যেভাবে কুপিয়ে হত্যা করা হচ্ছে তা অত্যন্ত বেদনাদায়ক। একই সঙ্গে স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকিস্বরূপ।
বক্তারা এ হত্যাকান্ড সহ বিগত দিনে সকল সাংবাদিক হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দ্রুত সাংবাদিক তুহিন সহ সকল সাংবাদিক হত্যাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।
০৩:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
গাজীপুর সাংবাদিক তুহিন হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বাগমারায় মানববন্ধন ও সমাবেশ
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ




















