Dhaka ০৪:২৭ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

জিংজিয়াং প্রদেশে রোজা রাখার উপর বিধিনিষেধ করল চীন সরকার

  • প্রকাশ : ১০:১৪:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ জুন ২০১৬
  • ০ বার পড়া হয়েছে

জিংজিয়াং প্রদেশে রোজা রাখার উপর নানা বিধিনিষেধ জারি করল চীন সরকার। মুসলিম অধ্যুষিত এই প্রদেশে রমজানের সময় এবার থেকে রেস্তোরাঁ খোলা থাকবে। রমজান চলাকালীন সাধারণ মানুষ যাতে খাবারের সমস্যায় না ভোগেন, সে জন্য এই ঘোষণা বলে তারা জানিয়েছে। এছাড়া দীর্ঘদিন ধরেই জিংজিয়াংয়ে সরকারি কর্মীরা রমজানের সিয়াম পালনে অংশ নিতে পারেন না। একইভাবে নিষেধাজ্ঞা রয়েছে ছাত্রছাত্রী ও ছোট ছেলেমেয়েদের ওপরেও। সৃষ্টিকর্তায় অবিশ্বাসী চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি নোটিশ দিয়ে জানিয়েছে, দলীয় সদস্য, ক্যাডার, সরকারি কর্মী, ছাত্র ও নাবালকেরা রমজানে সিয়াম পালন করতে পারবেন না। কোনও রকম ধর্মীয় অনুষ্ঠানেও তাদের যোগ দেওয়া নিষেধ। রমজান চলছে বলে খাবার ও পানীয় বিক্রিয় ব্যবসা বন্ধ রাখাও চলবে না। ধর্মীয় কারণে কারও যেন সঙ্কট না হয় তা দেখার জন্যই এই সিদ্ধান্ত। তবে মুসলিম রেস্তোরাঁ মালিকরা দোকান খোলা রাখবেন কিনা, সেটা তাঁদের ব্যাপার। সরকারি কর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে, বাবা মায়ের সঙ্গে কথা বলতে, যাতে রমজানের সময় তাঁরা রোজা না রাখেন। চীনা সরকারের এই সিদ্ধান্তের সমালোচনা করেছে ওয়ার্ল্ড উইঘুর কংগ্রেস। তাদের দাবি, চীন আশঙ্কা করছে, উইঘুরের মুসলিমরা বেইজিংয়ের পক্ষে বিপজ্জনক। জিংজিয়াং প্রদেশে বাস করেন ১ কোটিরও বেশি উইঘুর মুসলিম। এই জায়গায় বিচ্ছিন্নতাবাদ সব থেকে বেশি। স্বাধীনতাসহ অন্যান্য দাবিতে চীনা নিরাপত্তারক্ষীদের সঙ্গে স্থানীয় জঙ্গিদের বারবার সংঘর্ষ হয়েছে।

Share!
ট্যাগ :
সম্পাদকঃ টি·এ·কে আজাদ।

জনপ্রিয় সংবাদ

স্বচ্ছ,গতিশীলও জনমুখী বিচার ব্যবস্থা হয়েছে :আইনমন্ত্রী

রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলায় সকল ইউনিয়ন ভূমি অফিস

জিংজিয়াং প্রদেশে রোজা রাখার উপর বিধিনিষেধ করল চীন সরকার

প্রকাশ : ১০:১৪:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ জুন ২০১৬