Dhaka ০৯:৪৩ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় একটি ট্রাকের দুজন নিহত

  • প্রকাশ : ০৮:২৮:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ মে ২০১৬
  • ৯ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার গোয়ালিয়াবাড়ী রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় একটি ট্রাকের দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো একজন।আজ বৃহস্পতিবার ভোররাত ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।দুর্ঘটনায় হতাহত ব্যক্তিদের পরিচয় পাওয়া যায়নি।  পুলিশ সূত্রে জানা যায়, রাতে ঢাকা থেকে লালমনিরহাট যাচ্ছিল লালমনিরহাট এক্সপ্রেস নামে একটি ট্র্রেন। এটি ভোররাত ৪টার দিকে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার গোহালিয়াবাড়ী রেলক্রসিংয়ে এসে পৌঁছায়। এ সময় রেলক্রসিং পার হচ্ছিল একটি ট্র্রাক। ট্রেনের ধাক্কায় ট্রাকটি দুমড়েমুচড়ে গিয়ে ঘটনাস্থলেই দুজন নিহত হন। আহত হন একজন। এ বিষয়ে জানতে চাইলে টাঙ্গাইলের যমুনা সেতু (পূর্ব) থানার  ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাবুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

Share!
ট্যাগ :
সম্পাদকঃ টি·এ·কে আজাদ।

জনপ্রিয় সংবাদ

স্বচ্ছ,গতিশীলও জনমুখী বিচার ব্যবস্থা হয়েছে :আইনমন্ত্রী

এনসিপিকে আমার পছন্দ কারণ এটা ব্লুমিং পলিটিক্যাল পার্টি : মোনামি

রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় একটি ট্রাকের দুজন নিহত

প্রকাশ : ০৮:২৮:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ মে ২০১৬