Dhaka ০৩:০৮ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ইরকে অর্ধশতাধিক গণকবরের সন্ধান

  • প্রকাশ : ০৫:২২:৩১ পূর্বাহ্ন, শনিবার, ৭ মে ২০১৬
  • ০ বার পড়া হয়েছে
ইরকের ইসলামিক স্টেটের (আইএস) নিয়ন্ত্রণে ছিল এমন এলাকায় অর্ধশতাধিক গণকবরের সন্ধান পাওয়ার কথা জানিয়েছেন জাতিসংঘের একজন কূটনীতিক।জান কুবিস জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে জানান, গণকবর পাওয়া প্রমাণ করে কিরকম জঘন্য অপরাধ করেছে জঙ্গি সংগঠনটি। গত কয়েক মাস আগে ইরাকের ওই এলাকাগুলো আইএসের হাত থেকে পুনরুদ্ধার করা হয়।সর্বশেষগুলোর মধ্যে গত এপ্রিলে রামাদিতে যে গণকবরের সন্ধান পাওয়া যায় তাতে অন্তত ৪০টি মৃতদেহ মাটি চাপা দেয়া হয়েছিল। জাতিসংঘের বিশেষ দূত হিসেবে দায়িত্বপ্রাপ্ত কুবিস বলেন, আন্তর্জাতিক মহলের উচিৎ এর জন্য ব্যবস্থা নেয়া।গত বছরের ডিসেম্বরে আইএসের হাত থেকে রামাদির একাংশ নিয়ন্ত্রণে আনে ইরাকি বাহিনী। ২০১৫ সালের মে মাস থেকে শহরটি জঙ্গিদের দখলে ছিল। এ বছরের ফেব্রুয়ারি পর্যন্ত শহরটি দখলের চেষ্টা চালায় আইএস।
Share!
ট্যাগ :
সম্পাদকঃ টি·এ·কে আজাদ।

জনপ্রিয় সংবাদ

স্বচ্ছ,গতিশীলও জনমুখী বিচার ব্যবস্থা হয়েছে :আইনমন্ত্রী

রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলায় সকল ইউনিয়ন ভূমি অফিস

ইরকে অর্ধশতাধিক গণকবরের সন্ধান

প্রকাশ : ০৫:২২:৩১ পূর্বাহ্ন, শনিবার, ৭ মে ২০১৬