০৮:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বিস্ফোরক মামলায় গয়েশ্বরের জামিন

  • প্রকাশ : ০৯:৩০:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০১৫
  • ০ বার পড়া হয়েছে

বিস্ফোরকের আইনে দায়ের করা মামলায় জামিন পেলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। রোববার বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি মোহাম্মাদ খসরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ এ জামিন দেন। এতে গয়েশ্বরের মুক্তিতে কোন বাধা নেই বলে তার আইনজীবী জানিয়েছেন।গয়েশ্বর চন্দ্র রায়ের বিরুদ্ধে বিভিন্ন সময় রাজধানীর বিভিন্ন থানায় ২৭টি মামলা দায়ের করে পুলিশ। সর্বশেষ রামপুরা থানায় পুলিশের দায়ের করা বিস্ফোরক দ্রব্য আইনে করা মামলায় হাইকোর্ট থেকে জামিন পেলেন তিনি।গয়েশ্বরের আইনজীবী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী জানান, এর আগেও এ মামলায় হাইকোর্ট থেকে বিএনপির এ নেতা জামিন নিয়েছিলেন। সে জামিনের মেয়াদ শেষ হওয়ার একদিন পর তিনি গত ৪ নভেম্বর নিম্ন আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে শুনানি শেষে আদালত তাকে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।তিনি বলেন, ওই আদেশের বিরুদ্ধে গয়েশ্বর উচ্চ আদালতে আপিল করেন। আজ আপিলের শুনানি করে আদালত তার জামিন মঞ্জুর করেন।গয়েশ্বরের বিরুদ্ধে ২০১৩ সালের ৩০ ডিসেম্বর বিস্ফোরক দ্রব্য আইনে মামলাটি দায়ের করে রামপুরা থানা পুলিশ। ৩ নভেম্বর গয়েশ্বরের বিরুদ্ধে এ মামলার অভিযোগপত্র দাখিল করা হয়।

Share!
ট্যাগ :
সম্পাদকঃ টি·এ·কে আজাদ।

জনপ্রিয় সংবাদ

স্বচ্ছ,গতিশীলও জনমুখী বিচার ব্যবস্থা হয়েছে :আইনমন্ত্রী

দেশের আন্তঃনগর ট্রেনে স্টারলিংক ইন্টারনেট চালুর উদ্যোগ, বাস-ফেরিতেও চালুর পরিকল্পনা

বিস্ফোরক মামলায় গয়েশ্বরের জামিন

প্রকাশ : ০৯:৩০:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০১৫