Dhaka ০৯:২২ পূর্বাহ্ন, সোমবার, ০১ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বিরামপুরে ৫ সোনার বারসহ আটক ১

  • প্রকাশ : ০৯:১২:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০১৫
  • ১৯ বার পড়া হয়েছে

দিনাজপুরের বিরামপুরে পাঁচটি সোনার বারসহ সুলতান মাহমুদ (৩৩) নামে একজনকে আটক করেছে বিজিবি।মঙ্গলবার সকালে উপজেলার কলেজ বাজার থেকে তাকে আটক করা হয়।দিনাজপুর ২৯ বিজিবি ব্যাটালিয়নের বিরামপুর বিশেষ ক্যাম্পের কমান্ডার নায়েক সুবেদার মো. গোলাম কিবরিয়া বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা সকালে কলেজ বাজারে অবস্থান নেন। সেখানে ঢাকা থেকে আসা দিনাজপুরগামী একটি বাস থেকে কলেজ বাজারে নামার পরই সুলতানকে আটক করা হয়। পরে তার শরীরে তল্লাশি চালিয়ে পাঁচটি সোনার বার উদ্ধার করা হয়।সুলতান মাহমুদকে ক্যাম্পে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় একটি মামলার প্রস্তুতি চলছে বলে জানান কমান্ডার গোলাম কিবরিয়া।

Share!
ট্যাগ :
সম্পাদকঃ টি·এ·কে আজাদ।

জনপ্রিয় সংবাদ

স্বচ্ছ,গতিশীলও জনমুখী বিচার ব্যবস্থা হয়েছে :আইনমন্ত্রী

রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলায় আজ দিনব্যাপী পাট উৎপাদনকারী চাষী প্রশিক্ষন

বিরামপুরে ৫ সোনার বারসহ আটক ১

প্রকাশ : ০৯:১২:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০১৫