Dhaka ০৮:৫৩ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

জামায়াতের সাবেক এমপি আজিজের বিরুদ্ধে পরোয়ানা

  • প্রকাশ : ১০:২৮:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০১৫
  • ২ বার পড়া হয়েছে

মানবতাবিরোধী অপরাধে গাইবান্ধার সুন্দরগঞ্জের সাবেক এমপি ও জামায়াত নেতা আবদুল আজিজসহ ৬ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল।বৃহস্পতিবার বিচারপতি আনোয়ারুল হকের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ আদেশ দেন।এ সময় আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ব্যারিস্টার সায়েদুল হক সুমন।তিনি বলেন, ‘যুদ্ধাপরাধের মামলায় গাইবান্ধার সুন্দরগঞ্জের সাবেক এমপি ও জামায়াত নেতা আবদুল আজিজসহ ছয় জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন ট্রাইব্যুনাল। গ্রেফতারের স্বার্থে এদের নাম প্রকাশ করা যাচ্ছে না। তবে এদের মধ্যে শুধুমাত্র আবদুল আজিজ পলাতক রয়েছেন বলে তার নাম প্রকাশ করা হল।রাষ্ট্রপক্ষের এই আইনজীবী জানান, আসামিদের বিরুদ্ধে ১৯৭১ সালে যুদ্ধকালীন গাইবান্ধা এলাকার ১৩ জন চেয়ারম্যান-মেম্বার হত্যাসহ দুটি অভিযোগ রয়েছে।এর আগে ২০০৯ সালের ২৮ সেপ্টেম্বর সুন্দরগঞ্জের পাঁচগাছী শান্তিরাম গ্রামের প্রয়াত আলম উদ্দিনের ছেলে আজিজার রহমান সরকার বাদী হয়ে জামায়াত নেতা আবদুল আজিজের বিরুদ্ধে মামলা করেন। স্বাধীনতা যুদ্ধকালে আজিজার রহমানের বড় ভাই ফয়েজ উদ্দিনকে নির্যাতনের পর হত্যার অভিযোগে ওই মামলাটি করা হয়।অপরদিকে ধর্মপুর গ্রামের আকবর আলীকে হত্যার অভিযোগে জামায়াত নেতা আবদুল আজিজের বিরুদ্ধে আরেকটি মামলা করেন আনিছুর রহমান।গত বছরের ২০ নভেম্বর সাবেক এমপি আবদুল আজিকের বিরুদ্ধে তদন্ত কাজ শুরু করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। সিনিয়র সহকারী পুলিশ সুপার জেডএম আলতাফুর রহমানের নেতৃত্বে তিন সদস্যের একটি দল এ তদন্ত করেছেন।অপরদিকে মৌলভীবাজারের ৪ জনের বিরুদ্ধেও গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন ট্রাইব্যুনাল। ব্যারিস্টার সায়েদুল হক সুমন তা নিশ্চিত করেছেন।এদিকে গ্রেফতারি পরোয়ানা জারির পর মৌলভীবাজারের রাজনগরের মাওলানা আকমল আলীকে গ্রেফতার করেছে পুলিশ।

Share!
ট্যাগ :
সম্পাদকঃ টি·এ·কে আজাদ।

জনপ্রিয় সংবাদ

স্বচ্ছ,গতিশীলও জনমুখী বিচার ব্যবস্থা হয়েছে :আইনমন্ত্রী

বাগমারায় আদম ব্যবসায়ীর খপ্পরে সর্বশান্ত তিনটি পরিবার

জামায়াতের সাবেক এমপি আজিজের বিরুদ্ধে পরোয়ানা

প্রকাশ : ১০:২৮:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০১৫