Dhaka ০৪:১৭ পূর্বাহ্ন, সোমবার, ০১ জুন ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

২ জন নিহত নাটোরে বাস-পিকআপের সংঘর্ষে

  • প্রকাশ : ০৭:১৫:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ অগাস্ট ২০১৭
  • ২৯ বার পড়া হয়েছে

২ জন নিহত নাটোরে বাস-পিকআপের সংঘর্ষে

নাটোর সদর উপজেলায় বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো দুজন। ঝলমলিয়া হাইওয়ে পুলিশের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম জানান, গতকাল বুধবার রাত দেড়টার দিকে উপজেলার একডালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন পিক – আপের মালিক ও ডিম ব্যবসায়ী রাজন কুমার ঘোষ এবং তাঁর কর্মচারী রেজাউল করিম। তাঁদের বাড়ি রাজশাহীর পুঠিয়ায়। এসআই শরিফুল ইসলাম জানান, বাসটি রাজশাহী থেকে ঢাকায় যাচ্ছিল। অন্যদিকে পিকআপটি নাটোর থেকে পুঠিয়া যাচ্ছিল। পথে মুখোমুখি সংঘর্ষ হলে এ হতাহতের ঘটনা ঘটে। আহত পিক-আপচালক মিঠু ও অজ্ঞাত বাসযাত্রীকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় বলে জানান ওসি।

Share!
ট্যাগ :
সম্পাদকঃ টি·এ·কে আজাদ।

জনপ্রিয় সংবাদ

স্বচ্ছ,গতিশীলও জনমুখী বিচার ব্যবস্থা হয়েছে :আইনমন্ত্রী

রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলায় আজ দিনব্যাপী পাট উৎপাদনকারী চাষী প্রশিক্ষন

২ জন নিহত নাটোরে বাস-পিকআপের সংঘর্ষে

প্রকাশ : ০৭:১৫:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ অগাস্ট ২০১৭