১২:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

 রাজবাড়ীতে ১০৬টি হারানো মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করেছে জেলা পুলিশ

  • প্রকাশ : ০১:০৫:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

শেখ জাহিদ বিন আজিমঃ-   রাজবাড়ীতে ১০৬টি হারানো মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করেছে জেলা পুলিশ। বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রকৃত মালিকদের কাছে মোবাইল ফোন হস্তান্তর করেন পুলিশ মোহাম্মদ মনজুর মোরশেদ।

এ সময় পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ বলেন, জেলা পুলিশ রাজবাড়ী অন্যান্য আইন-শৃঙ্খলা ডিউটির পাশাপাশি প্রান্তিক মানুষের হারানো মোবাইল উদ্ধার ও সাইবার ক্রাইম মনিটরিং করে থাকে। রাজবাড়ী জেলার প্রতিটি থানায় মোবাইল হারানো জিডি, বিকাশ প্রতারণা ও ফেসবুক সংক্রান্তে জিডি হয়। জিডির প্রেক্ষিতে সাইবার ক্রাইম মনিটরিং সেলের একটি চৌকস টিম মোবাইল উদ্ধার, বিকাশ প্রতারণা, ফেসবুক হ্যাকসহ অন্যান্য সাইবার অপরাধ সম্পকে সর্বদা নজরদারি করে থাকে।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তাপস কুমার পালসহ  জেলা পুলিশ  রাজবাড়ীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Share!
ট্যাগ :
সম্পাদকঃ টি·এ·কে আজাদ।

জনপ্রিয় সংবাদ

স্বচ্ছ,গতিশীলও জনমুখী বিচার ব্যবস্থা হয়েছে :আইনমন্ত্রী

দেশের আন্তঃনগর ট্রেনে স্টারলিংক ইন্টারনেট চালুর উদ্যোগ, বাস-ফেরিতেও চালুর পরিকল্পনা

 রাজবাড়ীতে ১০৬টি হারানো মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করেছে জেলা পুলিশ

প্রকাশ : ০১:০৫:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬