Dhaka ০৬:০১ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

কৃষককে কুপিয়ে হত্যা

  • প্রকাশ : ০৭:৫৬:৪০ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০১৫
  • ১ বার পড়া হয়েছে

নেত্রকোনার কেন্দুয়ায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে তৌফিকুল ইসলাম (৪২) নামে এক কৃষককে কুপিয়ে হত্যা করা হয়েছে।শনিবার সকাল ৭টার দিকে উপজেলার কাউরাট কোনাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত তৌফিকুল ইসলাম কাউরাট কোনাপাড়া গ্রামের আজহারুল ইসলামের ছেলে।এলাকাবাসী জানান, তৌফিকুল ইসলামের সঙ্গে একই গ্রামের আব্দুল্লাহর জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। সকাল ৭টার দিকে তৌফিকুল ইসলাম বিরোধপূর্ণ জমিতে কাজ করতে গেলে আব্দুল্লাহ বাধা দেন। এ সময় দু’জনের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে কৃষক তৌফিকুল নিহত হন।কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অভিরঞ্জন দেব জানান, লাশ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল রাখা হয়েছে।

Share!
ট্যাগ :
সম্পাদকঃ টি·এ·কে আজাদ।

জনপ্রিয় সংবাদ

স্বচ্ছ,গতিশীলও জনমুখী বিচার ব্যবস্থা হয়েছে :আইনমন্ত্রী

রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলায় সকল ইউনিয়ন ভূমি অফিস

কৃষককে কুপিয়ে হত্যা

প্রকাশ : ০৭:৫৬:৪০ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০১৫