০৯:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

তুরস্কে সাগরে নৌকাডুবিতে ৭ শিশুসহ ১৮ শরণার্থীর মৃত্যু

  • প্রকাশ : ০৮:১৮:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০১৫
  • ১ বার পড়া হয়েছে

তুরস্কের এজিয়ান সাগরের  উপকূলে নৌকা ডুবে ৭ শিশুসহ ১৮ শরণার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। তুর্কি উপকূলরক্ষীরা একজন গর্ভবতী নারীসহ অন্তত ২৭ শরণার্থীকে জীবিত উদ্ধার করেছে। নৌকাটি তুরস্কের কানাককালে প্রদেশ থেকে গ্রিসের লেসবোস দ্বীপে যাচ্ছিল। পাথরে বাড়ি খেয়ে নৌকাটি ডুবে যায় বলে ধারণা করা হচ্ছে।মারাত্মক ক্ষতিগ্রস্ত নৌকায় পানি ঢুকতে শুরু করার পরও এটি তার যাত্রা অব্যাহত রাখায় এ মর্মান্তিক ঘটনা ঘটে বলে কানাককালের প্রশাসক জানিয়েছেন। অবশ্য নৌকায় আরো পানি ঢোকার পর তারা ফিরে আসার চেষ্টা করে কিন্তু কূলে পৌঁছানোর আগেই সেটা ডুবে যায় বলে জানান তিনি। আইআরআইবি।

Share!
ট্যাগ :
সম্পাদকঃ টি·এ·কে আজাদ।

জনপ্রিয় সংবাদ

স্বচ্ছ,গতিশীলও জনমুখী বিচার ব্যবস্থা হয়েছে :আইনমন্ত্রী

দেশের আন্তঃনগর ট্রেনে স্টারলিংক ইন্টারনেট চালুর উদ্যোগ, বাস-ফেরিতেও চালুর পরিকল্পনা

তুরস্কে সাগরে নৌকাডুবিতে ৭ শিশুসহ ১৮ শরণার্থীর মৃত্যু

প্রকাশ : ০৮:১৮:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০১৫