০৮:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীতে ট্রাকের ধাক্কায় কলেজছাত্র নিহত

  • প্রকাশ : ০৮:০১:১৪ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০১৫
  • ১ বার পড়া হয়েছে

রাজধানীর বনানী এলাকায় বালুবাহী ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক কলেজছাত্র নিহত হয়েছেন। তার নাম সাজ্জাদ হোসেন (২০)। তিনি শেখ বোরহানউদ্দিন কলেজের শিক্ষার্থী ছিলেন। থাকতেন লালবাগে। মঙ্গলবার রাতে এই দুর্ঘটনা ঘটে।দুর্ঘটনার পর রাত ১২টার দিকে তিন যুবক সাজ্জাদকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এরপর রাত ১টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করেছেনতিনি বলেন, রাত ১২টার দিকে জব্বার, নজরুল ও শিপন নামের তিন যুবক সাজ্জাদকে হাসপাতালে ভর্তি করান।ওই তিনজনের বরাত দিয়ে মোজাম্মেল জানান, দুটি মোটরসাইকেলে করে বনানী থেকে বিমানবন্দরের দিকে যাচ্ছিলেন তারা। সাজ্জাদকে বহন করা মোটরসাইকেলটির সঙ্গে বিপরীত দিক থেকে আসা বালুবাহী একটি ট্রাকের সংঘর্ষ হয়। এতে সাজ্জাদ গুরুতর আহত হন। এরপর তাকে হাসপাতালে এনে ভর্তি করা হয়েছিল।রাত ১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় সাজ্জাদের মৃত্যু হয়। তার লাশ মর্গে রাখা হয়েছে।

Share!
ট্যাগ :
সম্পাদকঃ টি·এ·কে আজাদ।

জনপ্রিয় সংবাদ

স্বচ্ছ,গতিশীলও জনমুখী বিচার ব্যবস্থা হয়েছে :আইনমন্ত্রী

দেশের আন্তঃনগর ট্রেনে স্টারলিংক ইন্টারনেট চালুর উদ্যোগ, বাস-ফেরিতেও চালুর পরিকল্পনা

রাজধানীতে ট্রাকের ধাক্কায় কলেজছাত্র নিহত

প্রকাশ : ০৮:০১:১৪ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০১৫