মিয়ানমারের সাধারণ নির্বাচনে এ পর্যন্ত ৩৩৩টি আসনের ফল ঘোষণা করেছে দেশটির নির্বাচন কমিশন (ইউইসি)। এর মধ্যে ৮৮টি হাউজ অব রিপ্রেজেন্টেটিভের (নিম্নকক্ষ), ৩৩টি হাউজ অব ন্যাশনালিটিজ (উচ্চ কক্ষ) ও ২১২টি প্রাদেশিক সভার আসন। তবে নির্বাচনের তিনদিন পরেও ফলাফল ঘোষণা না করায় মিয়ানমারের মানুষের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে।গত ৮ নভেম্বর নির্বাচনে ভোটগ্রহণ হয় । ঐদিন রাত থেকেই শুরু হয় গণনা। সোমবার স্থানীয় সময় বিকাল থেকে ফল ঘোষণা শুরু করে নির্বাচন কমিশন। শেষমেষ মঙ্গলবার ফলাফল ঘোষণার কথা থাকলেও ধীরগতি লক্ষ্য করা গেছে।এ দিকে বুধবার সকালে নতুন করে ফল ঘোষণা করতে শুরু করেছে ইউইসি। সু চি সমর্থকদের মধ্যে উল্লাস ছড়িয়ে পড়েছে সুখবর পেয়ে। এনএলডি নেত্রী অং সান সু চি তার নিজ আসনে জয় পেয়েছেন বলে ফল ঘোষণা করে ইউইসি।ঘোষিত ফলাফলে নিম্নকক্ষের ঘোষিত ৮৮টি আসনের মধ্যে ৭৮টিই নোবেল শান্তি পুরস্কারজয়ী অং সান সু চি’র ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি’র (এনএলডি) ঝুলিতে পড়েছে। অন্যদিকে ক্ষমতাসীন ইউনিয়ন সলিডারিটি ডেভেলপমেন্ট পার্টি (ইউএসডিপি) মাত্র ছয়টি আসনে জয় পেয়েছে।উচ্চকক্ষের ঘোষিত ৩৩টি আসনের মধ্যে এনএলডি জয় পেয়েছে ২৯টিতে, আর ইউএসডিপি’র ঝুলিতে গেছে দু’টি আসন। প্রাদেশিক সভার ২১২টি আসনের ১৮৪টিতেই জয় পেয়েছে এনএলডি। ক্ষমতাসীন ইউএসডিপি পেয়েছে ১৭টিতে জয়।এ নিয়ে মায়ানমারের তিন স্তরের সংসদে ২৯১টি আসনে জয় পেলো এনএলডি।
০৮:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :


















