Dhaka ০৬:০১ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

আইএস নিয়ে বৈশ্বিক ঝুঁকি এখনো উচ্চমাত্রায় রয়েছে:জাতিসংঘ মহাসচিব বান কি মুন

  • প্রকাশ : ০৫:৫৮:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুন ২০১৬
  • ৩ বার পড়া হয়েছে

জাতিসংঘ মহাসচিব বান কি মুন বলেছেন, গত ছয় মাসেই ইসলামিক স্টেট বাংলাদেশ, বেলজিয়াম, মিসর, ফ্রান্স, জার্মানি, ইন্দোনেশিয়া, লেবানন, পাকিস্তান, রাশিয়া, তুরস্ক ও যুক্তরাষ্ট্রে সন্ত্রাসী হামলা চালিয়েছে বা হামলা চালাতে অনুপ্রাণিত করেছে কিংবা দায় স্বীকার করেছে। জাতিসংঘ মহাসচিব বলেন, ওই দেশগুলোর আইন প্রয়োগকারী সংস্থাগুলো এসব হামলার তদন্ত করছে। তবে এটি ইতিমধ্যে স্পষ্ট যে সিরিয়ায় আইএসের দখলে থাকা এলাকা থেকে ইউরোপে ফেরা বিদেশি সন্ত্রাসী যোদ্ধারা এসব হামলা সমন্বয় করছে। মহাসচিব বলেন, ইরাক ও সিরিয়ায় আন্তর্জাতিক জোটের হামলায় চাপে থাকা সত্ত্বেও আইএস নিয়ে বৈশ্বিক ঝুঁকি এখনো উচ্চমাত্রায় রয়েছে। ইরাক ও সিরিয়ায় আইএসের দখলের বিস্তার থামলেও সাম্প্রতিক মাসগুলোতে জাতিসংঘের অনেক সদস্য রাষ্ট্রই বলেছে, আইএস কৌশলগতভাবে এখনো দুর্বল হয়নি এবং অপূরণীয় কোনো ক্ষতি আইএসের এখনো হয়নি। উদ্বেগের বিষয় হলো, আইএসের অস্ত্র কমছে এ কথা জাতিসংঘের কোনো সদস্য রাষ্ট্রই বলছে না।

Share!
ট্যাগ :
সম্পাদকঃ টি·এ·কে আজাদ।

জনপ্রিয় সংবাদ

স্বচ্ছ,গতিশীলও জনমুখী বিচার ব্যবস্থা হয়েছে :আইনমন্ত্রী

রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলায় সকল ইউনিয়ন ভূমি অফিস

আইএস নিয়ে বৈশ্বিক ঝুঁকি এখনো উচ্চমাত্রায় রয়েছে:জাতিসংঘ মহাসচিব বান কি মুন

প্রকাশ : ০৫:৫৮:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুন ২০১৬