Dhaka ০৪:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

হরমুজ উন্মুক্ত রাখতে একমত ট্রাম্প-শি

  • প্রকাশ : ০১:৪১:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
  • ৩২ বার পড়া হয়েছে

দুই দিনব্যাপী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ট ট্রাম্প ও শি চিনপিংয়ের শীর্ষ সম্মেলনে প্রথমদিন বেশ কিছু বৈঠক শেষ হয়েছে। জ্বালানি প্রবাহ নির্বিঘ্ন রাখতে হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল উন্মুক্ত রাখতে হবে।

ট্রাম্প-শি এই বিষয়ে একমত হয়েছেন। বৃহস্পতিবার (১৪ মে) এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে হোয়াইট হাউস।
বিবৃতিতে বলা হয়, প্রেসিডেন্ট শি হরমুজ প্রণালিটি সামরিকীকরণ এবং টোল আদায়ের বিরোধিতা করেছেন। ভবিষ্যতে তেল আমদানিতে প্রণালিটির নির্ভরতা কমাতে বেশি করে মার্কিন তেল কেনার আগ্রহ প্রকাশ করেছেন।
তবে চীনা রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত বৈঠকের আলোচনার কোনোটিতেই তেল কেনার কথা উল্লেখ ছিল না।
তা ছাড়া দুই নেতা ইরান কখনো পারমাণবিক বোমা বানানোর সক্ষমতা অর্জন করতে পারবে না বলেও একমত হয়েছে।

বিবৃতিতে আরো বলা হয়, যুক্তরাষ্ট্র রাসায়নিক পদার্থের প্রবাহ বন্ধে কাজ করার পাশাপাশি মার্কিন কৃষিপণ্য কিনতে চীনকে আগ্রহী করার বিষয়েও ট্রাম্প ও শি আলোচনা করেছেন।

এদিকে হোয়াইট হাউসের বিবৃতির বিষয়ে চীন তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি।
এর আগে চীনের বিবৃতিতে হরমুজ প্রণালির কথা উল্লেখ করা হয়নি। শুধু বলা হয়েছিল ট্রাম্প-শি মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন।

Share!
ট্যাগ :
সম্পাদকঃ টি·এ·কে আজাদ।

জনপ্রিয় সংবাদ

স্বচ্ছ,গতিশীলও জনমুখী বিচার ব্যবস্থা হয়েছে :আইনমন্ত্রী

সিলেট টেস্টে বুকে চোট পাওয়ায় ছিটকে গেলেন ওপেনার সাদমান ইসলাম।

হরমুজ উন্মুক্ত রাখতে একমত ট্রাম্প-শি

প্রকাশ : ০১:৪১:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬