Dhaka ০৩:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

কালিয়াকৈর রেলক্রসিংয়ে ট্রাক বিকল, ২টি ট্রেন ১ ঘণ্টা আটকে থাকে।

  • প্রকাশ : ১২:৫৮:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে

মোঃ জিল্লুর রহমান: গাজীপুরের জয়দেবপুর-ঈশ্বরদী রেল লাইনের সোনাখালী রেলক্রসিং এলাকায় মালবাহী ট্রাক ফেঁসে যাওয়ায় ঢাকাগামী লালমনি এক্সপ্রেস ও পঞ্চগড়গামী পঞ্চগড় এক্সপ্রেস নামক ২টি ট্রেন ১ ঘণ্টা আটকে থাকে। এতে যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়।

বুধবার সকালে রেলক্রসিং এলাকায় মালবাহী ট্রাক রেললাইনে আটকা পড়ে। এ সময় নিরাপত্তার স্বার্থে ট্রেন ২টি প্রায় এক ঘণ্টা দাঁড়িয়ে থাকে।

পরে স্থানীয় লোকজনের সহায়তায় ট্রাকটি সরিয়ে নিলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

কালিয়াকৈর হাইটেক রেলওয়ে স্টেশন মাষ্টার খায়রুল ইসলাম জানান, মালবাহী ট্রাক ফেঁসে যাওয়ার খবর পেয়ে আমরা পঞ্চগড় এক্সপ্রেস ও লালমনি এক্সপ্রেসকে ১ ঘণ্টা থামিয়ে রেখেছি।

ঘটনার বিষয়ে গাজীপুর রেলওয়ে উপসহকারী কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক জানান, রেলক্রসিং এলাকায় ট্রাক আটকে পড়ার খবর পেয়ে নিরাপত্তার বিষয়টি বিবেচনায় ট্রেন সাময়িকভাবে থামিয়ে রাখা হয়। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে ট্রেন গন্তব্যে ছেড়ে যায়।

Share!
ট্যাগ :
সম্পাদকঃ টি·এ·কে আজাদ।

জনপ্রিয় সংবাদ

স্বচ্ছ,গতিশীলও জনমুখী বিচার ব্যবস্থা হয়েছে :আইনমন্ত্রী

সিলেট টেস্টে বুকে চোট পাওয়ায় ছিটকে গেলেন ওপেনার সাদমান ইসলাম।

কালিয়াকৈর রেলক্রসিংয়ে ট্রাক বিকল, ২টি ট্রেন ১ ঘণ্টা আটকে থাকে।

প্রকাশ : ১২:৫৮:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬