Dhaka ০৬:৩৭ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীর পুরান ঢাকার ঐতিহ্যবাহী বইয়ের মার্কেট বাংলাবাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে

  • প্রকাশ : ০২:৫৮:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
  • ২৯ বার পড়া হয়েছে

মোঃ কবির হোসেন: রাজধানীর পুরান ঢাকার ঐতিহ্যবাহী বইয়ের মার্কেট বাংলাবাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেল ৬টা ২০ মিনিটের দিকে একটি বইয়ের দোকানে এই আগুনের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে বর্তমানে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করছে।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষ জানায়, বাংলাবাজারের একটি দোকানে হঠাৎ আগুন লাগলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। স্থানীয় ব্যবসায়ীরাও প্রাথমিক পর্যায়ে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসকে সহযোগিতা করছেন।

এখন পর্যন্ত অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। তবে প্রাথমিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ঘিঞ্জি এলাকা হওয়ায় আগুন যাতে আশেপাশে ছড়িয়ে না পড়ে, সেদিকে বিশেষ নজর দিচ্ছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

Share!
ট্যাগ :
সম্পাদকঃ টি·এ·কে আজাদ।

জনপ্রিয় সংবাদ

স্বচ্ছ,গতিশীলও জনমুখী বিচার ব্যবস্থা হয়েছে :আইনমন্ত্রী

বাংলাদেশ এখন বিশ্বের ৩৩তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দেশ

রাজধানীর পুরান ঢাকার ঐতিহ্যবাহী বইয়ের মার্কেট বাংলাবাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে

প্রকাশ : ০২:৫৮:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬