শেখ জাহিদ বিন আজিমঃ- রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলায় আজ ২৯/৩/২০২৬ইং তারিখে বেলা-১১ঃ৩০ মিনিটে জ্বালানি তেলের অতিরিক্ত মূল্য রোধে জামালপুর বাজারে অভিযান চালানো হয়। এ সময় দুইজন জ্বালানি বিক্রেতার মজুদ পরীক্ষা করা হয়। এ সময় জ্বালানি তেলের খুচরা বিক্রেতা জনাব তোতা মিয়া(৫০) এর বিরুদ্ধে অতিরিক্ত মূল্যে জ্বালানি বিক্রয়ের অভিযোগ তিনি স্বীকার করেন। মূল্য তালিকা প্রদর্শন না করার বিষয়েও তিনি ক্ষমা প্রার্থনা করেন। তাকে ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ এর ৩৮ ধারা মোতাবেক ৫,০০০(পাঁচ হাজার) টাকা জরিমানা করা হয়। এবং ভবিষ্যতে অনুরুপ কার্য থেকে বিরত থাকার বিষয়ে সতর্ক করা হয়।
০২:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :




















