Dhaka ০১:০০ পূর্বাহ্ন, সোমবার, ০১ জুন ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

নারী অধিকার প্রতিষ্ঠায় রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে উদ্যোগী ভূমিকা রাখার আহ্বান : ববি হাজ্জাজ

  • প্রকাশ : ০১:১৬:৫০ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬
  • ৮৬ বার পড়া হয়েছে
মোঃ জসিম তালুকদার:    নারী অধিকার প্রতিষ্ঠায় রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে উদ্যোগী ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। মঙ্গলবার (১০ মার্চ) ব্রিটিশ কাউন্সিলে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।জাতিসংঘ বাংলাদেশ ও লোকাল কনসালটেটিভ গ্রুপ অন উইমেনস অ্যাডভান্সমেন্ট অ্যান্ড জেন্ডার ইকুয়ালিটির সহযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগ আয়োজিত ওই অনুষ্ঠানে তিনি আরো বলেন, নারী অধিকার প্রতিষ্ঠাসহ সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে প্রত্যেক নাগরিকেরই দায়িত্ব রয়েছে। পরিবার, রাস্তা, পাড়া ও সমাজের প্রতিটি স্তরে দৃষ্টিভঙ্গি ও সংস্কৃতিগত মানসিকতার পরিবর্তন জরুরি।
অনুষ্ঠানে জাতিসংঘ নারী সংস্থার উপপ্রতিনিধি নবনীতা সিনহা বলেন, টেকসই উন্নয়নের জন্য নারী-পুরুষ সমতা নিশ্চিত করতে হবে। নারীর অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে পুরুষরাও সমান অংশীদার হতে হবে। এই আন্দোলনে পুরুষদেরও অংশ নিতে হবে।
বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইকস বলেন, বিশ্বের কোথাওই লিঙ্গসমতা পুরোপুরি অর্জিত হয়নি। তাই এটি একটি চলমান প্রক্রিয়া, যেখানে সবার সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।অনুষ্ঠানে আরো বক্তৃতা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের অধ্যাপক সাবিহা ইয়াসমিন রোজি ও তানিয়া হক, সামাজিক বিজ্ঞান অনুষদের অধ্যাপক ড. তাইয়াবুর রহমান এবং ব্রিটিশ কাউন্সিলের পরিচালক স্টিফেন ফোর্বস।
আয়োজনে নারীর ক্ষমতায়ন ও লিঙ্গসমতা বিষয়ক কার্টুন এবং ভিজ্যুয়াল আর্টের একটি প্রদর্শনীও উদ্বোধন করা হয়। এই প্রদর্শনীতে শিল্পের মাধ্যমে নারী অধিকার ও সমতার বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে, যা দর্শকদের নতুনভাবে ভাবতে উদ্বুদ্ধ করে।
Share!
ট্যাগ :
সম্পাদকঃ টি·এ·কে আজাদ।

জনপ্রিয় সংবাদ

স্বচ্ছ,গতিশীলও জনমুখী বিচার ব্যবস্থা হয়েছে :আইনমন্ত্রী

রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলায় আজ দিনব্যাপী পাট উৎপাদনকারী চাষী প্রশিক্ষন

নারী অধিকার প্রতিষ্ঠায় রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে উদ্যোগী ভূমিকা রাখার আহ্বান : ববি হাজ্জাজ

প্রকাশ : ০১:১৬:৫০ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬