০৩:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরো ১৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন

  • প্রকাশ : ০১:৪৪:২৪ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে
টি.এ.কে আজাদ:   গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরো ১৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এই সময়ে কারো মৃত্যু হয়নি। বুধবার (২৫ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) পাঁচজন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) তিনজন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) তিনজন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে দুজন ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে একজন রয়েছেন।

চলতি বছরের এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ১ হাজার ৪৬৫ জন। এর মধ্যে ৬৩ দশমিক ৯ শতাংশ পুরুষ ও ৩৬ দশমিক ১ শতাংশ নারী।

২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে ১ লাখ ২ হাজার ৮৬১ জন এবং ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট ৪১৩ জনের মৃত্যু হয়।

Share!
ট্যাগ :
সম্পাদকঃ টি·এ·কে আজাদ।

জনপ্রিয় সংবাদ

স্বচ্ছ,গতিশীলও জনমুখী বিচার ব্যবস্থা হয়েছে :আইনমন্ত্রী

দেশের আন্তঃনগর ট্রেনে স্টারলিংক ইন্টারনেট চালুর উদ্যোগ, বাস-ফেরিতেও চালুর পরিকল্পনা

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরো ১৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন

প্রকাশ : ০১:৪৪:২৪ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬