Dhaka ০৫:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

‘কান্তারা ২’ ঘিরে বিতর্কের জেরে আদালতের দ্বারস্থ রণবীর সিং

  • প্রকাশ : ০৩:০৯:২২ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬
  • ১৬৪ বার পড়া হয়েছে
‘কান্তারা ২’ ঘিরে বিতর্কের জেরে দায়ের হওয়া মামলা বাতিলের আবেদন জানিয়ে কর্ণাটক হাইকোর্টে হাজির হয়েছেন বলিউড অভিনেতা রণবীর সিং। বেঙ্গালুরুতে হওয়া মামলাটি এখন আদালতের শুনানির অপেক্ষায়।

২০২৬ সালের জানুয়ারিতে বেঙ্গালুরুর হাই গ্রাউন্ডস থানায় রণবীর সিংয়ের বিরুদ্ধে একটি মামলা করেন বেঙ্গালুরুভিত্তিক আইনজীবী প্রশান্ত মেথাল।

অভিযোগ, তিনি উপকূলীয় কর্ণাটকের চাভুন্ডি দৈব ঐতিহ্য এবং হিন্দু ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছেন।

এফআইআর অনুযায়ী, মেথাল ২ ডিসেম্বর একটি ইনস্টাগ্রাম ভিডিও দেখার পর বিষয়টি জানতে পারেন। অভিযোগে বলা হয়, রণবীর নাকি পঞ্জুরলি ও গুলিগা দৈবের অভিব্যক্তি নকল করেন এবং চাভুন্ডি দৈবকে “মেয়ে ভূত” বলে উল্লেখ করেন।

অভিযোগে আরো বলা হয়, উপকূলীয় কর্ণাটকে চাভুন্ডি দৈবকে দেবীশক্তির প্রতীক ও রক্ষাকর্তা হিসেবে পূজা করা হয়।

মামলাটি ভারতীয় ন্যায় সংহিতা (বিএনএস)-এর ১৯৬, ২৯৯ এবং ৩০২ ধারায় দায়ের করা হয়েছে।

জানা গেছে, বেঙ্গালুরুর প্রথম অতিরিক্ত মুখ্য মহানগর ম্যাজিস্ট্রেট আদালতে বিষয়টি পাঠানো হয়েছে এবং আগামী ৮ এপ্রিল শুনানির দিন নির্ধারণ করা হয়েছে।

এর আগে, ২০২৫ সালের ২৭ ডিসেম্বর একটি ব্যক্তিগত অভিযোগ দায়ের করা হয়েছিল।

পরবর্তীতে ২০২৬ সালের ২৩ জানুয়ারি আদালত পুলিশকে এফআইআর নথিভুক্ত করার নির্দেশ দেয়। সেই নির্দেশের ভিত্তিতেই মামলা রুজু করা হয়। 

বর্তমানে এফআইআর বাতিলের আবেদন নিয়ে কর্ণাটক হাইকোর্টে শুনানির অপেক্ষায় রণবীর সিং।

Share!
ট্যাগ :
সম্পাদকঃ টি·এ·কে আজাদ।

জনপ্রিয় সংবাদ

স্বচ্ছ,গতিশীলও জনমুখী বিচার ব্যবস্থা হয়েছে :আইনমন্ত্রী

রাজবাড়ি জেলার কালুখালী উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে

‘কান্তারা ২’ ঘিরে বিতর্কের জেরে আদালতের দ্বারস্থ রণবীর সিং

প্রকাশ : ০৩:০৯:২২ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬