Dhaka ০৯:০৬ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বাগমারায় উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে নব-নির্বাচিত সংসদ সদস্য ডাঃ আব্দুল বারী সরদারের মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • প্রকাশ : ০১:২৯:০৯ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬
  • ১২৫ বার পড়া হয়েছে

মোঃ রেজাউল করিমঃ রাজশাহী জেলার বাগমারায় উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে ৫৫-রাজশাহী-৪ বাগমারা আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য ডাঃ আব্দুল বারী সরদার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ ফেব্রুয়ারী ২০২৬) সকাল ১০টায় উপজেলা পরিষদ সভাকক্ষে সভা অনুষ্ঠিত হয়।
উক্ত উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল ইসলাম।
উক্ত  সভায় নব-নির্বাচিত সংসদ সদস্য ডাঃ আব্দুল বারী এমপি বলেন, বাগমারার সার্বিক উন্নয়ন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে প্রশাসন ও জনপ্রতিনিধিদের মধ্যে সমন্বয় অত্যন্ত জরুরি। তিনি শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, অবকাঠামো উন্নয়ন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান।
এ সময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা নিজ নিজ বিভাগের চলমান কার্যক্রম, সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন। উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করা হয়। আগামীর উন্নয়ন কার্যক্রমে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন নব-নির্বাচিত এমপি ডাঃ আব্দুল বারী।
মতবিনিময় সভায় সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম ভূঁঞা, থানার ওসি সাইদুল আলম, প্রাণিসম্পদ কর্মকর্তা আহসান হাবীব, উপজেলা প্রকৌশলী মনসুর রহমান, কৃষি কর্মকর্তা আব্দুর রাজ্জাক, উপজেলা জামায়াতের সেক্রেটারি সহকারী অধ্যাপক অহিদুল ইসলাম সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা উপস্থিত ছিলেন।

Share!
ট্যাগ :
সম্পাদকঃ টি·এ·কে আজাদ।

জনপ্রিয় সংবাদ

স্বচ্ছ,গতিশীলও জনমুখী বিচার ব্যবস্থা হয়েছে :আইনমন্ত্রী

স্টিভেন স্পিলবার্গের নতুন সিনেমা দেশে মুক্তি পাচ্ছে

বাগমারায় উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে নব-নির্বাচিত সংসদ সদস্য ডাঃ আব্দুল বারী সরদারের মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রকাশ : ০১:২৯:০৯ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬