Dhaka ০৩:১১ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

পবিত্র শবেবরাত উপলক্ষে বাণী দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

  • প্রকাশ : ০৩:৫৮:০২ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে
মোঃ জাহাঙ্গীর আলম:   পবিত্র শবেবরাত উপলক্ষে বাণী দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বাণীতে জাতি ও মুসলিম বিশ্বের উত্তরোত্তর সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেছেন তিনি। সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেলে বিএনপি মহাসচিবের পৃথক বাণী গণমাধ্যমে পাঠানো হয়।পৃথক বাণীতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেন, ‘সারা বিশ্বের মুসলমানদের পবিত্র ও মুক্তির রজনী হচ্ছে শবেবরাত।
তিনি বলেন, ‘ইসলাম মানুষকে ইনসাফ ও ভারসাম্যপূর্ণ জীবন বিধান প্রদান করে। নিজেদের সব অমঙ্গল থেকে রেহাই পেতে নিষ্কলুষ, নিষ্পাপ পথে চলার জন্য মুসলমানরা এই রাতে আল্লাহর কাছে সাহায্য চেয়ে মোনাজাত করবেন।
তিনি বলেন, ‘এই পবিত্র রাত ক্ষমার রাত হিসেবে বিবেচিত। শবেবরাত সৌভাগ্যের রজনী, যা আলোকোজ্জ্বল ও মহিমামণ্ডিত। এই রাতে সবার জীবনে নেমে আসুক সুখ-শান্তি-সমৃদ্ধি ও কল্যাণের বারিধারা।
বিএনপি মহাসচিব আরো বলেন, ‘এই রহমত ও বরকতের রজনীতে আল্লাহর নির্দেশিত পন্থায় আমরা সবাই মানব জাতির কল্যাণে কাজ করে যাব। এ জন্য আল্লাহর নিকট ধৈর্য ও উদ্যম কামনা করছি। পবিত্র শবেবরাতের এই রজনীতে দেশ, জাতি ও মুসলিম বিশ্বের উত্তরোত্তর সমৃদ্ধি ও কল্যাণ কামনা করি।’
Share!
ট্যাগ :
সম্পাদকঃ টি·এ·কে আজাদ।

জনপ্রিয় সংবাদ

স্বচ্ছ,গতিশীলও জনমুখী বিচার ব্যবস্থা হয়েছে :আইনমন্ত্রী

রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলায় সকল ইউনিয়ন ভূমি অফিস

পবিত্র শবেবরাত উপলক্ষে বাণী দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

প্রকাশ : ০৩:৫৮:০২ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬