শেখ জাহিদ বিন আজিমঃ- রাজবাড়ী-১ আসনে বিএনপির প্রার্থী ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেছেন, বিএনপি ক্ষমতায় এলে বাংলাদেশ বদলে যাবে, বাংলাদেশে পরিবর্তন আসবে। সেই পরিবর্তনের জন্য আমাদের একসঙ্গে কাজ করতে হবে।
পথসভায় সবাইকে উদ্দেশ করে আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, আগামী দিনে আমাদের রাষ্ট্রনায়ক তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ প্রতিষ্ঠিত হলে আপনি ফ্যামিলি কার্ড পাবেন। ফ্যামিলি কার্ড পেলে আপনি আপনার পরিবার-পরিজন নিয়ে ভালো ভাবে বেঁচে থাকতে পারবেন। তারেক রহমান প্রধানমন্ত্রী হলে আপনি কৃষক কার্ড পাবেন, স্বাস্থ্য কার্ড পাবেন।
বিএনপির প্রার্থী খৈয়ম বলেন, গত ১৭ বছর দেশে ফ্যাসিস্ট সরকার ক্ষমতাকে কুক্ষিগত করে রেখেছিল। এসময় মানুষ ভালো থাকতে পারেনি। এখন সময় এসেছে পরিবর্তনের। ফ্যাসিস্ট সরকার চলে গেলেও দেশে ভোট চুরি করার প্রবণতা এখনো যায়নি। নানাভাবে মানুষ আপনার অধিকার হরণ করার জন্য ব্যস্ত রয়েছে। তাই আপনাদের কাছে আমার অনুরোধ আগামী ১২ তারিখ সকাল ৭টার মধ্যে আপনারা ভোট কেন্দ্রে যাবেন।


















