Dhaka ০৭:১৪ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

রাজবাড়ী-২ আসন এনসিপিকে ছেড়ে দিলো জামায়াত প্রার্থী ও জেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হারুন-অর-রশিদ

  • প্রকাশ : ০১:৪৭:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

শেখ জাহিদ বিন আজিমঃ-   আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে রাজবাড়ী-২ (পাংশা-বালিয়াকান্দি-কালুখালী) আসনের জামায়াত প্রার্থী ও জেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হারুন-অর-রশিদ তার মনোনয়ন প্রত্যাহার করেছেন।

মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুর ১টার দিকে রিটার্নিং অফিসারের কার্যালয়ে এসে তিনি মনোনয়ন প্রত্যাহারের আবেদন জমা দেন।

এ সময় পাংশা উপজেলা আমির মাওলানা সুলতান মাহমুদ, পাংশা পৌর আমির কাজী ফরহাৎ জামিল রুপুসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে মোহাম্মদ হারুন-অর-রশিদ বলেন, দলীয় সিদ্ধান্তের কারণে আমি মনোনয়ন প্রত্যাহার করেছি। আমি রাজনৈতিক কিংবা কোনো প্রতিপক্ষের চাপে প্রভাবিত হয়ে না, সেচ্ছায় প্রত্যাহার করেছি।

জানা গেছে, ১০ দলীয় জোটে জামায়াতের সঙ্গে এনসিপির আসন সমঝোতা হয়েছে। সেই জোটের আসন সমঝোতার কারণে রাজবাড়ী-২ আসনে জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) আসন ছেড়ে দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ১০ দলীয় জোটের প্রার্থী হিসেবে এনসিপি থেকে রাজবাড়ী-২ আসনের প্রার্থী হয়েছে জামিল হিজাজী।

Share!
ট্যাগ :
সম্পাদকঃ টি·এ·কে আজাদ।

জনপ্রিয় সংবাদ

স্বচ্ছ,গতিশীলও জনমুখী বিচার ব্যবস্থা হয়েছে :আইনমন্ত্রী

বাগমারায় আদম ব্যবসায়ীর খপ্পরে সর্বশান্ত তিনটি পরিবার

রাজবাড়ী-২ আসন এনসিপিকে ছেড়ে দিলো জামায়াত প্রার্থী ও জেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হারুন-অর-রশিদ

প্রকাশ : ০১:৪৭:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬