Dhaka ০৭:০৪ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সমাজে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে গণভোট নিয়ে : ধর্ম উপদেষ্টা

  • প্রকাশ : ০১:৪৫:৩৯ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে
জাহাঙ্গীর আলম:  জাতীয় নির্বাচনে গণভোট নিয়ে বিভিন্ন উপায়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে বলে মন্তব্য করেছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। তিনি বলেছেন, ‘বিসমিল্লাহ থাকবে কি-না, রাষ্ট্রধর্ম থাকবে কি-না এগুলো বলে সমাজে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। জুলাই সনদে যা আছে এগুলো যুক্ত হবে। এ ছাড়া সংবিধানের বাকি বিষয়গুলো সংবিধানে যথাযথভাবে বহাল থাকবে।

সোমবার (১৯ জানুয়ারি) বিকালে মৌলভীবাজারের শিল্প একাডেমিতে গণভোটের প্রচার ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত জাতীয় ইমাম সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় উপস্থিত উপদেষ্টার একান্ত সচিব (যুগ্মসচিব) ছাদেক আহমদ।

আ ফ ম খালিদ হোসেন বলেন, ‘গণভোটের হ্যাঁ ভোটের সঙ্গে বিসমিল্লাহ থাকা-না থাকার কোনো সম্পর্ক নেই। সংবিধানের ওপরে বিসমিল্লাহ লেখা আছে, থাকবে।

তিনি বলেন, ‘অতীতে সরকার নির্ধারণ করত কারা ক্ষমতায় আসবে, কিন্তু এবার জনগণ যাকে ভোট দেবে, সেই দলই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাবে।
Share!
ট্যাগ :
সম্পাদকঃ টি·এ·কে আজাদ।

জনপ্রিয় সংবাদ

স্বচ্ছ,গতিশীলও জনমুখী বিচার ব্যবস্থা হয়েছে :আইনমন্ত্রী

বাগমারায় আদম ব্যবসায়ীর খপ্পরে সর্বশান্ত তিনটি পরিবার

সমাজে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে গণভোট নিয়ে : ধর্ম উপদেষ্টা

প্রকাশ : ০১:৪৫:৩৯ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬