সোমবার (১৯ জানুয়ারি) বিকালে মৌলভীবাজারের শিল্প একাডেমিতে গণভোটের প্রচার ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত জাতীয় ইমাম সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় উপস্থিত উপদেষ্টার একান্ত সচিব (যুগ্মসচিব) ছাদেক আহমদ।
আ ফ ম খালিদ হোসেন বলেন, ‘গণভোটের হ্যাঁ ভোটের সঙ্গে বিসমিল্লাহ থাকা-না থাকার কোনো সম্পর্ক নেই। সংবিধানের ওপরে বিসমিল্লাহ লেখা আছে, থাকবে।
গণভোটে হ্যাঁ ভোট দিলে ইসলাম থাকবে না, আল্লাহ থাকবে না এই সমস্ত মিথ্যা প্রচারণা মাত্র। জনগণ যদি গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিয়ে এ উদ্যোগকে সমর্থন করে, তবে দেশে আর সর্বগ্রাসী ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না। ক্ষমতা আঁকড়ে রাখার মানসিকতা থেকে নামমাত্র নির্বাচন আয়োজন করে দেশে যে প্রহসনমূলক শাসন ব্যবস্থা গড়ে উঠেছিল, গণভোটের মাধ্যমে তা পরিহার করা সম্ভব হবে।’
তিনি বলেন, ‘অতীতে সরকার নির্ধারণ করত কারা ক্ষমতায় আসবে, কিন্তু এবার জনগণ যাকে ভোট দেবে, সেই দলই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাবে।
মৌলভীবাজার জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাবেলের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন, ইসলামিক ফাউন্ডেশনের উপ পরিচালক মো. ফারুক আলম ও জেলা নির্বাচন অফিসার দীপক কুমার রায় প্রমুখ।


















