Dhaka ০৭:১২ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

রাজবাড়ীতে গাড়িচাপায় হত্যা পাম্পকর্মীকে , গ্রেপ্তার ২

  • প্রকাশ : ০১:৪৯:৩২ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

শেখ জাহিদ বিন আজিমঃ-    রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড়ে একটি ফিলিং স্টেশনের তেলের টাকা না দিয়ে গাড়ি চালিয়ে পালানোর সময় এক কর্মচারীকে চাপা দিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জেলা যুবদলের সাবেক সভাপতি ও প্রথম শ্রেণির ঠিকাদার আবুল হাসেম সুজনসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নিহত ওই কর্মীর নাম রিপন সাহা (২৮)। তিনি রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নের সাহাপাড়া এলাকার পবিত্র সাহার ছেলে এবং মেসার্স করিম ফিলিং স্টেশনের কর্মচারী ছিলেন।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন– সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের আবুল হাসেম সুজন (৫৩) ও তার গাড়িচালক মো. কামাল হোসেন সরদার (৪৩)। সুজন জেলা যুবদলের সাবেক সভাপতি ও জেলা বিএনপির সাবেক কোষাধ্যক্ষ ছিলেন। ২০১৯ সালে তিনি সংবাদ সম্মেলন করে বিএনপির সব পদ থেকে পদত্যাগ করেছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার (গতকাল) ভোর সাড়ে চারটার দিকে আবুল হাসেম সুজনের ব্যক্তিগত একটি প্রাইভেট কার (ঢাকা মেট্রো-ঘ ১৩-৩৪৭৬) করিম ফিলিং স্টেশন থেকে তেল নেয়। তেলের মূল্য পরিশোধ না করে চালক দ্রুত গাড়ি চালিয়ে চলে যাওয়ার চেষ্টা করলে রিপন সাহা দৌড়ে গিয়ে সামনে দাঁড়ান। এ সময় চালক গাড়িটি রিপনের ওপর দিয়ে চালিয়ে দিয়ে পালিয়ে যান। এতে ঘটনাস্থলেই রিপনের মৃত্যু হয়।

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তাপস কুমার পাল জানান, এ ঘটনায় নিহতের ছোট ভাই প্রতাপ সাহা বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় হত্যা ও প্রতারণার অভিযোগে (পেনাল কোডের ৩০২/৪২০/৩৪ ধারা) মামলা করেছেন। মামলার পর গতকাল দুপুরে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে আবুল হাসেম সুজনকে এবং পরে চালক কামাল হোসেনকে গ্রেপ্তার করা হয়। জব্দ করা হয়েছে অভিযুক্ত গাড়িটি।

পুলিশ আরও জানায়, সাবেক এই যুবদল নেতার বিরুদ্ধে এর আগেও একাধিক মামলা রয়েছে। গত ৩১ ডিসেম্বর হামলা ও লুটপাটের অভিযোগে তিনি গ্রেপ্তার হয়েছিলেন এবং পরে জামিনে মুক্তি পান। এর আগে ২০২৫ সালের ফেব্রুয়ারিতে দৌলতদিয়া এলাকা থেকে বিদেশি পিস্তলসহ তাকে গ্রেপ্তার করেছিল পুলিশ।
Share!
ট্যাগ :
সম্পাদকঃ টি·এ·কে আজাদ।

জনপ্রিয় সংবাদ

স্বচ্ছ,গতিশীলও জনমুখী বিচার ব্যবস্থা হয়েছে :আইনমন্ত্রী

বাগমারায় আদম ব্যবসায়ীর খপ্পরে সর্বশান্ত তিনটি পরিবার

রাজবাড়ীতে গাড়িচাপায় হত্যা পাম্পকর্মীকে , গ্রেপ্তার ২

প্রকাশ : ০১:৪৯:৩২ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬