Dhaka ০৮:৩২ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বিশেষ অভিযানে বিমানবন্দর রেলওয়ে স্টেশনে ৪ কেজি গাঁজাসহ একজন গ্রেপ্তার

  • প্রকাশ : ০২:৩৬:৪৫ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

মোঃ জিল্লুর রহমান:  বিমানবন্দর রেলওয়ে পুলিশের বিশেষ অভিযানে বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে ৪ কেজি গাঁজাসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (১০ জানুয়ারি ২০২৬) রাত আনুমানিক ৮টা ৩৫ মিনিটে বিমানবন্দর রেলওয়ে স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে আকস্মিক তল্লাশি চালায় রেলওয়ে পুলিশ। এ সময় প্লাস্টিকের বস্তায় রাখা ৪ কেজি গাঁজাসহ কামরুল (৫২) নামে এক ব্যক্তিকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

রেলওয়ে পুলিশ সূত্রে জানা যায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত কামরুল স্বীকার করেছেন যে, তিনি গাঁজা বিক্রির উদ্দেশ্যে ভৈরব থেকে জয়ন্তিকা ট্রেনে করে বিমানবন্দরে আসেন।

এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে ঢাকা রেলওয়ে জেলা পুলিশ।

Share!
ট্যাগ :
সম্পাদকঃ টি·এ·কে আজাদ।

জনপ্রিয় সংবাদ

স্বচ্ছ,গতিশীলও জনমুখী বিচার ব্যবস্থা হয়েছে :আইনমন্ত্রী

বাগমারায় আদম ব্যবসায়ীর খপ্পরে সর্বশান্ত তিনটি পরিবার

বিশেষ অভিযানে বিমানবন্দর রেলওয়ে স্টেশনে ৪ কেজি গাঁজাসহ একজন গ্রেপ্তার

প্রকাশ : ০২:৩৬:৪৫ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬