০৪:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বগুড়ায় বিএনপির নেতাকর্মীরা খালেদা জিয়া ও তারেক রহমানের পক্ষে ভোট চাইছেন

  • প্রকাশ : ০১:৫৭:৩৭ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫
  • ২ বার পড়া হয়েছে
 ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও বগুড়া-৬ (সদর) আসনে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে ধানের শীষে ভোট চেয়ে গণসংযোগ করেছেন জেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলাম।

বুধবার (৫ নভেম্বর) দুপুরে শহরতলী বনানী ও পৌরসভার ১২ নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন তিনি। এ সময় তিনি রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপির ৩১ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট ও মিষ্টি বিতরণ করেন।

গণসংযোগকালে তিনি বলেন, বগুড়াবাসীর প্রাণের দাবি ছিল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও বেগম খালেদা জিয়া বগুড়া থেকে নির্বাচন করবেন।

তিনি বলেন, আমরা সকলেই বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের জন্য নির্বাচনে কাজ করছি।

তিনি আরো বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জনগণের গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে সংবিধান সংস্কার, জাতীয় সমন্বয় কমিশন, অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালুসহ জনগণের আকাঙ্খা পূরণে ৩১ দফা দাবি উত্থাপন করেছেন। সেই দাবি সবার মধ্যে পৌঁছে দেওয়া দরকার।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংস্কৃতিক সম্পাদক ওয়াহিদ মুরাদ, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ফারুকুল ইসলাম ফারুক, বিএনপি নেতা সৈয়দ আব্দুল গফুর দারা, শাজাহানপুর উপজেলা স্বেচ্ছাসেবকদলের সাবেক সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া, রুহুল আমিন সুমন, আব্দুল মতিন কাজি, যুবনেতা রাঙ্গা, ছাত্রনেতা রবিউল আওয়াল, মুন্না, শিমুল ইসলাম জকি, আরিফিন প্রমুখ।

বগুড়া জেলা প্রতিনিধি : বাপ্পি মাহমুদ।
newsfair24.com,NFtvbd.com

Share!
ট্যাগ :
সম্পাদকঃ টি·এ·কে আজাদ।

জনপ্রিয় সংবাদ

স্বচ্ছ,গতিশীলও জনমুখী বিচার ব্যবস্থা হয়েছে :আইনমন্ত্রী

দেশের আন্তঃনগর ট্রেনে স্টারলিংক ইন্টারনেট চালুর উদ্যোগ, বাস-ফেরিতেও চালুর পরিকল্পনা

বগুড়ায় বিএনপির নেতাকর্মীরা খালেদা জিয়া ও তারেক রহমানের পক্ষে ভোট চাইছেন

প্রকাশ : ০১:৫৭:৩৭ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫