ভারতের সঙ্গে পাকিস্তানের যুদ্ধ শুরু হলে তাতে সৌদি আরব জড়াবে কিনা এমন প্রশ্নের জবাবে জিও টিভিকে আসিফ বলেন, ‘হ্যাঁ, অবশ্যই, এ নিয়ে কোনো সন্দেহ নেই।’
মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোটের ‘ধারা ৫’ এর সঙ্গে সৌদি-পাকিস্তান প্রতিরক্ষা চুক্তির তুলনাও করেন তিনি।

এ ছাড়া তিনি বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, ‘কোনো আগ্রাসনের জন্য এই চুক্তিকে ব্যবহারের ইচ্ছা আমাদের নেই।
এই চুক্তি অনুযায়ী পাকিস্তান এখন পারমাণবিক সুরক্ষা দিতে বাধ্য কি না জানতে চাইলে এক জ্যেষ্ঠ সৌদি কর্মকর্তা রয়টার্সকে বলেন, ‘এটি একটি সর্বাত্মক প্রতিরক্ষামূলক চুক্তি, যা সব ধরনের সামরিক ব্যবস্থা অন্তর্ভুক্ত করে।’
এই চুক্তিতে পাকিস্তানের জন্য ইতিবাচক দিক হলো, শক্তিশালী আর্থিক সমর্থন আর একটি ‘আরব দেশ জোট’ গঠনের সম্ভাবনা। অন্যদিকে সৌদি আরবের জন্য এর অর্থ একটি ‘পারমাণবিক ঢাল’।