০৪:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ঐকমত্য কমিশন আ. লীগের ২ জোটসঙ্গী জাসদ ও জাকের পার্টিকে আমন্ত্রণ জানাল

  • প্রকাশ : ০১:৪৭:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫
  • ২ বার পড়া হয়েছে

মোঃ কবির হোসেন: পতিত আওয়ামী লীগের জোটসঙ্গী জাসদ ও জাকের পার্টিকে ঐকমত্য কমিশনে আমন্ত্রণ জানানোর ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন গণ অধিকার পরিষদ নেতা আবু হানিফ।

বৃহস্পতিবার বিকেলে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে আবু হানিফ বলেন, নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোটের দুই শরিক বাংলাদেশ জাসদ ও জাকের পার্টিকে আমন্ত্রণ জানিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন। এরা আওয়ামী ফ্যাসিবাদ কায়েম করার জন্য সরাসরি কাজ করেছে। তাদেরকে ঐকমত্য কমিশন আমন্ত্রণ জানিয়ে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের রক্তের সাথে স্পষ্টত বেঈমানি করেছে।

তিনি বলেন, এভাবে ঐকমত্য কমিশন আওয়ামী লীগ ও তার দোসরদের পুনর্বাসন করছে কি না, সেটা আমাদের প্রশ্ন। ঐকমত্য কমিশনের এমন কাজের নিন্দা ও প্রতিবাদ জানাই। জুলাই গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ ও তার দোসররা দেশে যে গণহত্যা চালিয়েছে বিচারের আগে তাদেরকে কোনোভাবেই রাজনীতিতে সুযোগ দেওয়ার উপায় নেই।

তিনি আরো বলেন, আজ আওয়ামী লীগের দোসরাদের আমন্ত্রণ জানানোর ঘটনায় ঐকমত্য কমিশনকে জনগণের কাছে ক্ষমা চাইতে হবে এবং ভবিষ্যতে তাদেরকে আর আমন্ত্রণ জানাবে না এই মর্মে অঙ্গীকার করতে হবে।

Share!
ট্যাগ :
সম্পাদকঃ টি·এ·কে আজাদ।

জনপ্রিয় সংবাদ

স্বচ্ছ,গতিশীলও জনমুখী বিচার ব্যবস্থা হয়েছে :আইনমন্ত্রী

দেশের আন্তঃনগর ট্রেনে স্টারলিংক ইন্টারনেট চালুর উদ্যোগ, বাস-ফেরিতেও চালুর পরিকল্পনা

ঐকমত্য কমিশন আ. লীগের ২ জোটসঙ্গী জাসদ ও জাকের পার্টিকে আমন্ত্রণ জানাল

প্রকাশ : ০১:৪৭:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫