০৮:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সড়ক দুর্ঘটনায় বৃটিশ ব্যান্ড দলের ৪ সদস্য নিহত

  • প্রকাশ : ০৮:০৪:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ১৫ ফেব্রুয়ারী ২০১৬
  • ১ বার পড়া হয়েছে

সুইডেনে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন জনপ্রিয় বৃটিশ ব্যান্ড ভায়োলা বিচের ৪ সদস্য। নিহত হয়েছেন ব্যান্ডের ব্যবস্থাপকও।

নিহতরা হলেন, ব্যান্ডের গিটারিস্ট ও প্রধান গায়ক ক্রিস লিওনার্দো, গিটারিস্ট রিভার রিভস, টমাস লোয়ি এবং জ্যাক ডেকিন।

সুইডিশ পুলিশ জানায়, রাজধানী স্টকহোমের দক্ষিণে স্থানীয় সময় শনিবার সকালে এ দুর্ঘটনা ঘটে। তাদের বহনকারী গাড়িটি সোডার-তালজি এলাকায় একটি সেতু থেকে ২৫ মিটার নিচে খালে পড়ে যায়। পরে ডুবুরিরা তাদের মরদেহ উদ্ধার করে। ব্যান্ড দলটির জনপ্রিয় গানের মধ্যে রয়েছে সুইংস এন্ড ওয়াটার-স্লাইড। নতুন গায়কদের জন্য বিবিসি-র ইন্ট্রোডিউসিং অনুষ্ঠান ছাড়া আরও বেশ কয়েকটি অনুষ্ঠানে গান গেয়েছে এই দলটি।

Share!
ট্যাগ :
সম্পাদকঃ টি·এ·কে আজাদ।

জনপ্রিয় সংবাদ

স্বচ্ছ,গতিশীলও জনমুখী বিচার ব্যবস্থা হয়েছে :আইনমন্ত্রী

দেশের আন্তঃনগর ট্রেনে স্টারলিংক ইন্টারনেট চালুর উদ্যোগ, বাস-ফেরিতেও চালুর পরিকল্পনা

সড়ক দুর্ঘটনায় বৃটিশ ব্যান্ড দলের ৪ সদস্য নিহত

প্রকাশ : ০৮:০৪:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ১৫ ফেব্রুয়ারী ২০১৬