০৭:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

পাকিস্তানে বিশ্ববিদ্যালয়ে হামলায় নিহত ১৫

  • প্রকাশ : ০৯:০১:৪২ পূর্বাহ্ন, বুধবার, ২০ জানুয়ারী ২০১৬
  • ২ বার পড়া হয়েছে

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার একটি বিশ্ববিদ্যালয়ে সন্ত্রাসী হামলায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন। এ সময় নিরাপত্তা বাহিনীর গুলিতে মারা গেছে, চার হামলাকারীও। বাকিদের ধরতে চলছে অভিযান।

নিহতদের মধ্যে এক শিক্ষক এবং তিন শিক্ষার্থী রয়েছে। নিরাপত্তা বাহিনী জানায়, বিশ্ববিদ্যালয়ের পেছনের দেয়াল টপকে ৮ থেকে ১০ হামলাকারী ভেতরে ঢুকে পরে। পরে শিক্ষার্থীদের লক্ষ্য করে গুলি ছোড়ে হামলাকারীরা। দুটি বোমারও বিস্ফোরণ ঘটায় তারা।

এদিকে, বিশ্ববিদ্যালয়ের প্রাচীর থেকে এক কিলোমিটার ভেতরে একটি একতলা ভবন ঘিরে রেখেছে নিরাপত্তা বাহিনী। সেখানে তিন হামলাকারী অবস্থান নিয়েছে বলে ধারণা করা হচ্ছে। এখনো পর্যন্ত ৭০ শতাংশ শিক্ষার্থীকে উদ্ধার করা হয়েছে। নিরাপত্তা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে বিশ্ববিদ্যালয়ের ৯০ শতাংশ এলাকা। বাচা খানের মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত কবিতা পাঠের আসর চলার সময় এই হামলা চালানো হয়। বিশ্ববিদ্যালয়ের বাইরে ভিড় করেছে শিক্ষার্থীদের অভিভাবকরা।

Share!
ট্যাগ :
সম্পাদকঃ টি·এ·কে আজাদ।

জনপ্রিয় সংবাদ

স্বচ্ছ,গতিশীলও জনমুখী বিচার ব্যবস্থা হয়েছে :আইনমন্ত্রী

দেশের আন্তঃনগর ট্রেনে স্টারলিংক ইন্টারনেট চালুর উদ্যোগ, বাস-ফেরিতেও চালুর পরিকল্পনা

পাকিস্তানে বিশ্ববিদ্যালয়ে হামলায় নিহত ১৫

প্রকাশ : ০৯:০১:৪২ পূর্বাহ্ন, বুধবার, ২০ জানুয়ারী ২০১৬