শেখ জাহিদ বিন আজিমঃ- রাজবাড়ী জেলার পাংশা উপজেলায় আজ ১১মে ২০২৬খ্রিঃ সোমবার মালেক প্লাজায়,পাংশা,রাজবাড়ীতে ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভ এসোসিয়েশন(ফারিয়া) পাংশা মডেল ফারিয়া,পাংশা,রাজবাড়ী এর অধিকার আদায়ে সরকারী ও প্রাইভেট হাসপাতাল এবং ডায়াগনস্টিক সেন্টার গুলোতে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের নিরাপদ কর্ম পরিবেশ নিশ্চিত করার কথা বলেন, মাহবুবুর রহমান। সভাপতি পাংশা মডেল ফারিয়া। দালাল নয়,মেডিকেল রিপ্রেজেন্টিটিভগন এদেশের উচ্চ শিক্ষিত ও প্রশিক্ষিত জনগোষ্ঠী পেশার মর্যাদা রক্ষা ও ঔষধ কোম্পানির প্রতিনিধিগনের নিরাপদ কর্ম পরিবেশ নিশ্চিত করার দাবীতে সারাদেশে একযোগে প্রতিবাদী মানব বন্ধনে এরা সবাই একসাথে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের রাষ্টীয় ভাবে পেশার মর্যাদা দিতে মানব বন্ধন করেন। আজিজুল ইসলাম সাধারন সম্পাদক পাংশা মডেল ফারিয়া তিনি এ কথা বলেন। এরপর পাংশা উপজেলা নির্বাহী অফিসারের নিকট প্রধান মন্ত্রী বরাবর সারুকলিপি জমা দেন।
শিরোনাম :



























