Dhaka ১০:১৪ পূর্বাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

সারা দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরো ১১ শিশুর মৃত্যু হয়েছে

  • প্রকাশ : ১২:১৪:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬
  • ২৫ বার পড়া হয়েছে

মোঃ কবির হোসেন: সারা দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরো ১১ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৩৩৭ জনের শরীরে হাম ও এর উপসর্গ পাওয়া গেছে।

মঙ্গলবার (১৯ মে) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৪ ঘণ্টায় দেশে নিশ্চিত হামে আক্রান্ত অবস্থায় মৃত্যু হয়েছে দুজনের। হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৯ জন। এছাড়া নতুন করে হামে আক্রান্ত হয়েছে ১ হাজার ৩৩৭ শিশু।

কন্ট্রোল রুমের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, গত ৬৫ দিনে সারা দেশে সন্দেহজনক হামে আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ৫৪ হাজার ৯১১ জনে। আক্রান্তদের মধ্যে উন্নত চিকিৎসার জন্য এ পর্যন্ত হাসপাতালে ভর্তি হতে হয়েছে ৪২ হাজার ৮৬৮ জনকে। একই সময়ে ল্যাব পরীক্ষায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭ হাজার ৮৫৬ জনে।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন ১ হাজার ২৩৬ জন এবং এ পর্যন্ত মোট ৩৮ হাজার ৯৮০ জন রোগী চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।

Share!
ট্যাগ :
সম্পাদকঃ টি·এ·কে আজাদ।

জনপ্রিয় সংবাদ

স্বচ্ছ,গতিশীলও জনমুখী বিচার ব্যবস্থা হয়েছে :আইনমন্ত্রী

রাজধানীর পল্লবীতে সাত বছরের এক শিশুকে অত্যন্ত নৃশংসভাবে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে

সারা দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরো ১১ শিশুর মৃত্যু হয়েছে

প্রকাশ : ১২:১৪:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬