০৮:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

আগামী ১৮ মার্চ (বুধবার) নির্বাহী আদেশে সারা দেশে সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার

  • প্রকাশ : ০২:০৪:৩০ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

টি.এ.কে আজাদ:   আগামী ১৮ মার্চ (বুধবার) নির্বাহী আদেশে সারা দেশে সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। ওই দিন দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ থাকবে।

রোববার (৮ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি অনুবিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। মন্ত্রণালয়ের সহকারী সচিব এ বি এম আবু বাকার ছিদ্দিক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকার আসন্ন পবিত্র শব-ই-কদর ও ঈদুল ফিতরের নির্ধারিত ছুটির মধ্যবর্তী দিন হিসেবে ১৮ মার্চ ২০২৬ (বুধবার) এক দিনের নির্বাহী আদেশে সাধারণ ছুটি ঘোষণা করেছে। এর ফলে টানা লম্বা ছুটির সুযোগ তৈরি হয়েছে সরকারি-বেসরকারি চাকরিজীবীদের জন্য।

এই ছুটিকালীন দেশের সব ধরনের সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস ও প্রতিষ্ঠান বন্ধ থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। মূলত উৎসবের ছুটির মাঝে নিরবচ্ছিন্ন যাতায়াত ও উদযাপনের সুবিধার্থেই সরকার এই সিদ্ধান্ত নিয়েছে।

Share!
ট্যাগ :
সম্পাদকঃ টি·এ·কে আজাদ।

জনপ্রিয় সংবাদ

স্বচ্ছ,গতিশীলও জনমুখী বিচার ব্যবস্থা হয়েছে :আইনমন্ত্রী

দেশের আন্তঃনগর ট্রেনে স্টারলিংক ইন্টারনেট চালুর উদ্যোগ, বাস-ফেরিতেও চালুর পরিকল্পনা

আগামী ১৮ মার্চ (বুধবার) নির্বাহী আদেশে সারা দেশে সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার

প্রকাশ : ০২:০৪:৩০ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬