Dhaka ০৪:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ভৈরব রেলওয়ে স্টেশনে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ভারতীয় বিভিন্ন পণ্যসহ দুইজনকে আটক

  • প্রকাশ : ০২:১৫:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬
  • ১৪২ বার পড়া হয়েছে

মোঃ জিল্লুর রহমান:    ভৈরব রেলওয়ে স্টেশনে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ভারতীয় বিভিন্ন পণ্যসহ দুইজনকে আটক করা হয়েছে। বুধবার (২১ জানুয়ারি ২০২৬) ভোর আনুমানিক ৬টা ৩০ মিনিটে ভৈরব রেলওয়ে স্টেশনের ১ নম্বর প্লাটফর্মে অবস্থানরত ঢাকা গামী উপবন এক্সপ্রেস ট্রেনের ‘চ’ বগিতে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে তিনটি প্লাস্টিকের বস্তা তল্লাশি করে ভারতীয় চালের ৩৫ কেজির প্যাকেট, ১১ কেজি জিরা, ১৪ কেজি খোলা জিরা, ৫টি অলিভ অয়েল, ১৬টি ডাব সাবান, ২০টি ভিবেল সাবান এবং ৪ পিস পাতলা কম্বল উদ্ধার করা হয়। জব্দকৃত এসব মালামালের আনুমানিক বাজারমূল্য প্রায় ২৭ হাজার ৫০০ টাকা।

এ সময় ভৈরব রেলওয়ে থানা পুলিশের সহায়তায় রাসেল (২৬) ও মেহেদী (৩০) নামের দুইজনকে আটক করা হয়। পরে মোবাইল কোর্টের মাধ্যমে প্রত্যেককে ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

Share!
ট্যাগ :
সম্পাদকঃ টি·এ·কে আজাদ।

জনপ্রিয় সংবাদ

স্বচ্ছ,গতিশীলও জনমুখী বিচার ব্যবস্থা হয়েছে :আইনমন্ত্রী

রাজবাড়ি জেলার কালুখালী উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে

ভৈরব রেলওয়ে স্টেশনে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ভারতীয় বিভিন্ন পণ্যসহ দুইজনকে আটক

প্রকাশ : ০২:১৫:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬