Dhaka ০৮:৩৩ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ‘হাদি হত্যার বিচার নিশ্চিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ

  • প্রকাশ : ০৩:১২:২৬ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে
টি.এ.কে আজাদ:   তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ‘হাদি হত্যার বিচার নিশ্চিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। এই সরকারের সময়েই এই বিচারকার্য শেষ করব।’ শনিবার (৩ জানুয়ারি) সিলেটের লিডিং ইউনিভার্সিটির চতুর্থ সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তরুণ প্রজন্মের উদ্দেশে উপদেষ্টা রিজওয়ানা বলেন, ‘আমরা দেশের আইনের শাসনের প্রতি দায়বদ্ধ।

ভোটাধিকার প্রয়োগে সচেতন থাকতে নতুন ভোটারদের আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘বুঝেশুনে প্রার্থী নির্বাচন করবেন। যাতে আগামী পাঁচ বছর আর পস্তাতে না হয়।’ একই সময় গণভোটে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি।

সমাবর্তিত হওয়া শিক্ষার্থীদের উদ্দেশে সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ‘আজকে আপনারা জীবনের এক ধাপ থেকে আরেক ধাপে যাচ্ছেন।

তরুণ প্রজন্মকে অভিনন্দন জানিয়ে তিনি বলেন, ‘আপনারাই তরুণ প্রজন্ম, আমাদের দেশ পরিবর্তনের স্বপ্ন দেখিয়েছেন। আপনারাই তরুণ প্রজন্ম, আমাদের শিখিয়েছেন যেভাবে এতদিন দেশ চলেছে, এখন সময় এসেছে সেই স্টাইল থেকে, সেই লক্ষ্য থেকে ভিন্নভাবে দেশ পরিচালনা করার। আপনারাই তরুণ প্রজন্ম, নির্ভীকচিত্তে প্রাণ বিসর্জন দিয়েছেন। যার জন্য বাংলাদেশ একটি স্বৈরাচারী শাসনব্যবস্থা থেকে মুক্ত হয়ে একটি গণতান্ত্রিক, বৈষম্যহীন বাংলাদেশ স্বপ্ন দেখাচ্ছে। জুলাই-আগস্টে আপনাদের ভূমিকার জন্য আপনাদের আন্তরিক অভিনন্দন।’

Share!
ট্যাগ :
সম্পাদকঃ টি·এ·কে আজাদ।

জনপ্রিয় সংবাদ

স্বচ্ছ,গতিশীলও জনমুখী বিচার ব্যবস্থা হয়েছে :আইনমন্ত্রী

বাগমারায় আদম ব্যবসায়ীর খপ্পরে সর্বশান্ত তিনটি পরিবার

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ‘হাদি হত্যার বিচার নিশ্চিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ

প্রকাশ : ০৩:১২:২৬ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬