Dhaka ০২:৫৬ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে রেল নিরাপত্তায় বিশেষ সতর্কতা

  • প্রকাশ : ০২:১৮:০৯ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে
টি.এ.কে আজাদ:  আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে যাত্রী, ট্রেন ও রেল অবকাঠামোর নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে রেলপথ মন্ত্রণালয়। শনিবার (৩১ জানুয়ারি) মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব (অতিরিক্ত দায়িত্ব) ফাতেমা তুজ জোহরা স্বাক্ষরিত এক অফিস আদেশে এ নির্দেশনা জারি করা হয়।

এতে বলা হয়েছে, নির্বাচনকে কেন্দ্র করে কোনো স্বার্থান্বেষী মহল নাশকতা বা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করতে পারে। বিশেষ করে গণপরিবহন হিসেবে রেলপথকে লক্ষ্য করে নাশকতামূলক কর্মকাণ্ডের আশঙ্কা রয়েছে।

একই সঙ্গে কোনো প্রকার নাশকতা, সন্দেহজনক তৎপরতা বা রেলযাত্রী, ট্রেন ও অবকাঠামোর ক্ষতিসাধনের প্রচেষ্টা চোখে পড়লে তাৎক্ষণিকভাবে নিকটস্থ রেলস্টেশনে দায়িত্বপ্রাপ্ত কর্মচারী, সংশ্লিষ্ট গেটকিপার অথবা রেল পুলিশকে জানাতে সর্বসাধারণের প্রতি অনুরোধ জানানো হয়েছে।

এ ছাড়া বাংলাদেশ রেলওয়ের হটলাইন নম্বর ১৩১-এ কল করেও কর্তৃপক্ষকে অবহিত করা যাবে বলে আদেশে উল্লেখ করা হয়েছে।

Share!
ট্যাগ :
সম্পাদকঃ টি·এ·কে আজাদ।

জনপ্রিয় সংবাদ

স্বচ্ছ,গতিশীলও জনমুখী বিচার ব্যবস্থা হয়েছে :আইনমন্ত্রী

রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলায় সকল ইউনিয়ন ভূমি অফিস

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে রেল নিরাপত্তায় বিশেষ সতর্কতা

প্রকাশ : ০২:১৮:০৯ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬