Dhaka ১২:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

রাজবাড়ীতে আন্দোলনে নেতৃত্ব দেওয়া প্রাথমিকের তিন শিক্ষককে বদলি

  • প্রকাশ : ১২:৫৮:৫০ অপরাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫
  • ২ বার পড়া হয়েছে

শেখ জাহিদ বিন আজিমঃ-  তিন দফা দাবিতে রাজবাড়ীর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের চলমান আন্দোলনে নেতৃত্ব দেওয়া তিন শিক্ষককে বদলি করা হয়েছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রাতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে জারি করা এক আদেশে ৪২ জন সহকারী শিক্ষককে বদলির অনুমোদন দেওয়া হয়। এর মধ্যে রাজবাড়ীতে আন্দোলনের নেতৃত্ব দেওয়া তিনজন সহকারী শিক্ষকও রয়েছেন।

আদেশে বলা হয়েছে, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের একটি স্মারকের ভিত্তিতে প্রশাসনিক কারণে সহকারী শিক্ষকদের বদলির অনুমোদন দেওয়া হয়েছে।

রাজবাড়ী থেকে যারা বদলি হয়েছেন তারা হলেন- সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির জেলা শাখার সভাপতি ও খানখানাপুর মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ হাবিবুর রহমান মোল্লা, তাকে ফরিদপুরের নগরকান্দার আশফরদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বদলি করা হয়েছে। শিক্ষক সমিতির জেলা শাখার সাধারণ সম্পাদক ও বরাট ভাকলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ নাজমুল ইমামকে ফরিদপুরের মধুখালির বৈকুণ্ঠপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠানো হয়েছে। আর সদর উপজেলা প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও সিলিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মুহাম্মদ নজরুল ইসলামকে ফরিদপুরের বোয়ালমারীর দাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বদলি করা হয়েছে।

Share!
ট্যাগ :
সম্পাদকঃ টি·এ·কে আজাদ।

জনপ্রিয় সংবাদ

স্বচ্ছ,গতিশীলও জনমুখী বিচার ব্যবস্থা হয়েছে :আইনমন্ত্রী

বাগমারায় আদম ব্যবসায়ীর খপ্পরে সর্বশান্ত তিনটি পরিবার

রাজবাড়ীতে আন্দোলনে নেতৃত্ব দেওয়া প্রাথমিকের তিন শিক্ষককে বদলি

প্রকাশ : ১২:৫৮:৫০ অপরাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫