Dhaka ১২:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

দোলনচাঁপা এক্সপ্রেসের সঙ্গে একটি ট্রলির সংঘর্ষে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে

  • প্রকাশ : ০১:৫৫:৫০ অপরাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫
  • ২ বার পড়া হয়েছে

মোঃ জিল্লুর রহমান: আজ বুধবার (০৩ ডিসেম্বর ২০২৫) সকাল আনুমানিক সাড়ে ৭টার দিকে ভোমরাদহ স্টেশন থেকে প্রায় ২ কিলোমিটার দূরে দোলনচাঁপা এক্সপ্রেসের সঙ্গে একটি ট্রলির সংঘর্ষে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে। সান্তাহারগামী এই ট্রেনের ইঞ্জিনের সামনে থাকা অংশে উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহত হয়নি।

দুর্ঘটনার পরই রেলপথের ওই সেকশন সম্পূর্ণ বন্ধ হয়ে পড়ে। ফলে রুটজুড়ে সৃষ্টি হয়েছে ব্যাপক ট্রেনজট। শত শত যাত্রী বিভিন্ন স্টেশনে আটকা পড়ে চরম ভোগান্তি পোহাচ্ছেন।

জানা গেছে, দুর্ঘটনাকবলিত ট্রেন উদ্ধারের জন্য পার্বতীপুর জংশন থেকে একটি রিলিফ লোকোমোটিভ ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে। উদ্ধার কাজে আরও সময় লাগবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।এদিকে সেকশন বন্ধ থাকায় পঞ্চগড় এক্সপ্রেস প্রায় ১ ঘণ্টা ৩০ মিনিট ধরে পীরগঞ্জ স্টেশনে দাঁড়িয়ে আছে। ঢাকা অভিমুখী দ্রুতযান এক্সপ্রেস বর্তমানে শিবগঞ্জ এলাকায় আটকা রয়েছে। এছাড়াও আরও বেশ কয়েকটি ট্রেন বিভিন্ন স্টেশনে অপেক্ষমাণ অবস্থায় রয়েছে।

পীরগঞ্জ স্টেশন মাস্টার জানান, “উদ্ধারের জন্য রিলিফ লোকোমোটিভ রওনা হয়েছে। উদ্ধার কাজ শেষ হতে আরও সময় লাগবে।”

অন্যদিকে যাত্রীরা দ্রুত উদ্ধার কার্যক্রম সম্পন্ন করে ট্রেন চলাচল স্বাভাবিক করার দাবি জানাচ্ছেন।

Share!
ট্যাগ :
সম্পাদকঃ টি·এ·কে আজাদ।

জনপ্রিয় সংবাদ

স্বচ্ছ,গতিশীলও জনমুখী বিচার ব্যবস্থা হয়েছে :আইনমন্ত্রী

বাগমারায় আদম ব্যবসায়ীর খপ্পরে সর্বশান্ত তিনটি পরিবার

দোলনচাঁপা এক্সপ্রেসের সঙ্গে একটি ট্রলির সংঘর্ষে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে

প্রকাশ : ০১:৫৫:৫০ অপরাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫