Dhaka ০১:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

৪ কেজি গাঁজাসহ সান্তাহার রেলওয়ে স্টেশনে দুই যাত্রী আটক

  • প্রকাশ : ০২:১১:৩৮ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫
  • ১ বার পড়া হয়েছে

মোঃ জিল্লুর রহমান:   সান্তাহার রেলওয়ে স্টেশনে বগুড়া কমিউটার ডাউন ট্রেন থেকে ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২৫ নভেম্বর ২০২৫) বেলা আনুমানিক ১টা ৩৫ মিনিটের দিকে লালমনিরহাট থেকে আসা ২০নং বগুড়া কমিউটার ডাউন ট্রেনটি সান্তাহার স্টেশনের ৫ নম্বর প্ল্যাটফর্মে থামলে পুলিশ ফাঁড়ির ডিউটিরত পিএফ পার্টি তল্লাশি চালায়।
তল্লাশির সময় ট্রেনের ‘ক’ বগির মাঝের আসনবিহীন স্থানে বসে থাকা দুই যাত্রী—মোঃ আমিনুল ইসলাম (২৯) ও মোঃ রাশেদুল ইসলাম (৩৫)—এর হাটুর ওপর রাখা খয়েরি রঙের স্কুলব্যাগে পাওয়া যায় মোট ৪ কেজি গাঁজা। উদ্ধার অভিযান পরিচালনা করেন এটিএসআই মোঃ খোকন ইসলাম ও তার সঙ্গীয় ফোর্স।
ঘটনার পর সান্তাহার রেলওয়ে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর ধারা ৩৬(১) সারণী ১৯(খ) অনুযায়ী মামলা (নং-০৬, তারিখ: ২৫/১১/২০২৫) রুজু করা হয়েছে। মামলার তদন্তভার দেওয়া হয়েছে এসআই (নিঃ) মোঃ মাহফুজুর রহমানকে।
অফিসার ইনচার্জ, সান্তাহার রেলওয়ে থানা, ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Share!
ট্যাগ :
সম্পাদকঃ টি·এ·কে আজাদ।

জনপ্রিয় সংবাদ

স্বচ্ছ,গতিশীলও জনমুখী বিচার ব্যবস্থা হয়েছে :আইনমন্ত্রী

বাগমারায় আদম ব্যবসায়ীর খপ্পরে সর্বশান্ত তিনটি পরিবার

৪ কেজি গাঁজাসহ সান্তাহার রেলওয়ে স্টেশনে দুই যাত্রী আটক

প্রকাশ : ০২:১১:৩৮ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫